চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের ব্যতিক্রমী সেলিব্রেশন

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৫:৪৭ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

মাত্র তিন দিন আগের ঘটনা। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম। সফরকারী পাকিস্তানের সঙ্গে বিসিবি একাদশের ওয়ার্ম-আপ ম্যাচ। বিসিবি একাদশের হয়ে মাঠে নেমেছিলেন জাতীয় দলের ৫জন ক্রিকেটার। তাদের মধ্যে ছিলেন তামিম ইকবালও। ওপেনিংয়ে নেমে মাত্র ৯ রান করেই আউট তিনি। প্যাভিলিয়নে যখন ফিরছেন হাজার সাতেক দর্শকের ভুয়া, ভুয়া’ ধ্বনিতে উত্তপ্ত ওসমান আলি স্টেডিয়াম।

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে, ৩৪তম ওভারের পঞ্চম বল। তামিম ইকবালের ব্যক্তিগত রান তখন ৯৭। পুরো শেরে-বাংলায় তখন একটাই ধ্বনি তামিম, তামিম, তামিম। সাইদ আজমলকে ফ্লিক করে সেঞ্চুরিতে পৌছলেন বাংলাদেশী ওপেনার। প্রথমে আকাশের দিকে তাকালেন, তারপর গ্লাভসজোড়া খুলে রাখলেন মাটিতে। এরপর দুই হাত উপড়ে তুলে আঙ্গুলগুলো একটু ভিন্নভাবেই নাড়ালেন। দেখে যে কারও দুটো বিষয় মনে হতে পারে। মিটি মিটি বাতি জ্বলা নেভার মতো। অথবা, আমাকে নিয়ে বকবক অনেক হয়েছে এবার তোমরা থামো।

পোস্ট ম্যাচে তামিম না আসায় ব্যাতিক্রমি ওই সেলিব্রেশন সম্পর্কে তার কাছ থেকে কোন ব্যাখা পাওয়া যায়নি। তবে মুশফিকুর রহিম বলেছিলেন হতে পারে যে তাকে নিয়ে এত বেশি কথাবার্তা হচ্ছিলো সে হয়তো তারই প্রতিবাদ করেছে। তবে ‘আই লাইক দিস সেলিব্রেশন’ বলেছিলেন মুশফিক।

Banglabid

শনিবার দুপুরে অফিসিয়াল প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন মাশরাফি মর্তুজাকেও তামিমের সেলিব্রেশন নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে। তবে ম্যাশ শুনিয়েছেন ভিন্ন গল্প। বলেছেন এমন একটা কিছু তামিম করবেন এটা নিয়ে তাদের মধ্যে আলোচনাও হয়েছিলো। মাশরাফি বলেন, “আমি লিওনেল মেসির অনেক বড় ভক্ত। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে উইকেট পাওয়ার পর মেসির মতো তা সেলিব্রেট করেছিলাম। তখন ক্রিশ্চিয়ানো রোনালদোর দারুণ ভক্ত তামিম জানিয়েছিলো সেও ওরকম করতে চায়। আমার মনে হয় সেটিই করতে চেয়েছিলো হাত উঠিয়ে বাট করতে গিয়ে রোনালদোর মতো হয়ে গেছে। এটা আমার কথা কিন্তু তামিমের মনে অন্য কিছু থাকতেও পারে এবং সেটা সেই ভালো বলতে পারবে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবালবাংলাদেশ-পাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আনিস ও সাঈদকে নিয়ে সহস্র নাগরিক কমিটির কর্মসূচি

পরবর্তী

তাবিথের হয়ে প্রচারণায় খালেদা জিয়া

পরবর্তী

তাবিথের হয়ে প্রচারণায় খালেদা জিয়া

দেরিতে সক্রিয় পুলিশ, আটক দু’জনকেও ছেড়ে দেওয়ার অভিযোগ

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT