চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমদের হারিয়ে কোয়ালিফায়ারে মুশফিকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালকে ৯ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা।

সোমবার ১৫১ রানের মাঝারি লক্ষ্য টপকাতে পারেনি তামিম ইকবালের দল। অধিনায়কের ধীরগতির ব্যাটিং কঠিন করে তোলে জয়ের পথ।

ঢাকা-১৫০/৮ (২০ ওভার), বরিশাল-১৪১/৯ (২০ ওভার)

সন্ধ্যায় টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে জেমকন খুলনা। জয়ী দল সরাসরি উঠে যাবে ফাইনালে। যারা হারবে তারা মঙ্গলবার বিকেলে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে ঢাকার বিপক্ষে।

বরিশালের ওপেনার তামিম ক্রিজে ১১ ওভার টিকে থাকলেও প্রয়োজনের দাবি মেটাতে পারেননি। ডট বলের মহড়ায় দলকে বিপদে ঠেলে আউট হন ২৮ বলে মাত্র ২২ রানের ইনিংস খেলে। স্ট্রাইট রেট ৭৮. ৫৭।

আফিফ হোসেন ধ্রুব একাই লড়ে যান। ৩৫ বলে ৫৫ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হন গুরুত্বপূর্ণ সময়ে। বাঁহাতি ব্যাটসম্যান মারেন তিনটি চার ও চারটি ছক্কা।

Reneta

ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে আফিফ আউট হলে ম্যাচ থেকে ছিটকে পড়ে বরিশাল। শেষে মাহিদুল ইসলাম অঙ্কনের ৮ বলে ১৫ ও মেহেদী হাসান মিরাজের ১০ বলে ১৫ রানের ইনিংস ব্যবধানই কেবল কমিয়েছে।

দুর্দান্ত বোলিং করেছেন রবিউল ইসলাম রবি। বরিশাল ব্যাটসম্যানদের রানে আটকে রাখেন এ অফস্পিনার। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। শফিকুল ইসলাম ও মুক্তার আলি নেন তিনটি করে উইকেট। দুটি উইকেট নেন আল-আমিন।

টস হেরে আগে ব্যাট করা ঢাকার শুরুটা ছিল খুবই ধীরগতির। পাওয়ার প্লে’তে তারা ৩ উইকেট হারিয়ে তোলে মাত্র ২৪ রান। কঠিন অবস্থা থেকে মুশফিকুর রহিমের ৪৩, ইয়াসির আলি রাব্বির ৫৪ ও আকবর আলীর ২১ রানের ইনিংসে ভর করে মাঝারি সংগ্রহ গড়ে দলটি।

মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি নেন দুটি করে উইকেট। তাসকিন আহমেদ ও সোহরাওয়ার্দী শুভ নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমফরচুন বরিশালবেক্সিমকো ঢাকামুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনাকে ১-০তে হারাতে পারি’- কেপ ভার্দে প্রেসিডেন্ট

জুন ৩০, ২০২৬

পেনাল্টি নিতে ‘অনীহা’ ছিল জার্মানির কয়েকজনের, চাপে নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT