দলে স্বীকৃত ওপেনার বলতে তিনি একাই। পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টির প্রথমটিতে তামিম ইকবালের জায়গা পাওয়াটা তাই অবধারিতই ছিল। বাংলাদেশের মারকুটে উদ্বোধনীকে একাদশে রেখেই দল সাজিয়েছে বিশ্ব একাদশও।
লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ব একাদশের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। তামিমের উদ্বোধনী সঙ্গী হিসেবে থাকছেন প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলা।
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর আইসিসির বিশেষ উদ্যোগ হিসেবেই বিশ্ব একাদশের ব্যানারে মাঠে নামছেন কয়েকটি দেশের ক্রিকেটাররা। বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে সেই দলে সুযোগ পেয়েছন তামিম।
বিশ্ব একাদশ:
তামিম ইকবাল, হাশিম আমলা, ফ্যাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, গ্র্যান্ট ইলিয়ট, থিসারা পেরেরা, টিম পেইন, বেন কাটিং, ড্যারেন স্যামি, মরনে মরকেল ও ইমরান তাহির।
পাকিস্তান একাদশ:
আহমেদ শেহজাদ, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, সোহেল খান, শাদাব খান, হাসান আলি ও রুম্মন রইস।







