মেহেরপুর জেলায় তামাকপাতা পোড়াতে জ্বালানো হচ্ছে কাপড়ের ঝুট। কেমিক্যাল মিশ্রিত এসব ঝুটের কালো ধোঁয়া ও তামাকের গন্ধে দুষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে রোগবালাই।
পরিবেশের ক্ষতি ও স্বাস্থেও জন্য ঝুঁকিপূর্ন তামাক চাষ এখনো বন্ধ করেনি মেহেরপুরের অনেক এলাকার কৃষক। তামাকপাতা পোড়ানোর খরচ বাঁচাতে কৃষক দুই বছর ধরে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন কাপড়ের ঝুট। প্রতি বিঘা জমির তামাকপাতা পোড়াতে ঝুট লাগছে ২৫ থেকে ৩০ মন।
বিশেষজ্ঞরা বলছেন, রঙিন এসব ঝুট কাপড়ে কেমিক্যাল মেশানো থাকে। এ থেকে বের হচ্ছে তীব্র দুর্গন্ধ। আশংকাজনকভাবে বাড়ছে পরিবেশ ও স্বাস্থ্যগত ক্ষতির মাত্রা।
জনস্বাস্থ্য রক্ষায় জরুরিভিত্তিতে তামাক চাষ ও ঝুট পোড়ানো বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসি।
বিস্তারিত দেখুন মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার ভিডিও রিপোর্টে :
https://youtu.be/uHff_olY0HA








