চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাপদাহের ভেতর মাশরাফির টানা ৮ ওভার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

বিকেএসপি থেকে:  প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ প্রায়। বাতাসেও যেন গরমের ছোঁয়া। লিগ শুরু হওয়ার আগে আলোচনার অনেকটা জায়গাজুড়ে ছিল এই গরম প্রসঙ্গ। মাশরাফির তাতে থোড়াই কেয়ার। প্রখর রোদ আর গরমের মধ্যেই এক স্পেলে টানা ৮ ওভার বল করে গেলেন।

প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ইনিংসের ১৩তম ওভারে বল করতে আসেন মাশরাফি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের এ পেসার লম্বা স্পেলের পর অবশ্য আর বল করেননি। ৮ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। মেডেন একটি।

প্রিমিয়ার লিগের গত আসরেরও একটি ম্যাচে টানা আট ওভার বল করেছিলেন মাশরাফি। সেবার কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে খেলেছিলেন। মিরপুরে প্রাইম ব্যাংকের বিপক্ষে আট ওভারের স্পেলের পর শেষ দিকে ২ ওভার করে শেষ করেছিলেন কোটা। নিয়েছিলেন ৪ উইকেট।

বিকেএসপির চার নম্বর মাঠে আজ মাশরাফি প্রথম সাফল্য পান নিজের তৃতীয় ওভারে। মাশরাফির ছোঁড়া ইনসু্ইঙ্গারে লংঅনে ক্যাচ দেন নূর আলম সাদ্দাম। দ্বিতীয় সাফল্য আসে অষ্টম ওভারে। এই ডানহাতি পেসারের অফকাটারে এলবিডব্লুউ হন অলক কাপালি।

রূপগঞ্জের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ শরিফ। ৯ ওভারে ২৫ রানে নিয়েছেন তিন উইকেট। আসিফ হাসান নিয়েছেন দুই উইকেট।

রূপগঞ্জ বোলারদের তোপে খুব বেশি দূর যেতে পারেনি ব্রাদার্স। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তুলেছে ২০৬ রান। সর্বোচ্চ ৬৫ রান এসেছে অধিনায়ক মায়শুকুর রহমানের ব্যাট থেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগমাশরাফি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT