ক্রিকেট

তানভিরের ৫ উইকেট, ব্যাটে সাবলীল তানজিদ

ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ড উলভস’র বিপক্ষে সিরিজে একমাত্র চার দিনের ম্যাচে দারুণ শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল। অতিথিদের দেড়শর কাছে অলআউট করে নিজেরা করছে দারুণ ব্যাটিং।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের প্রথমদিনে আইরিশদের ১৫১ রানে গুটিয়ে দিয়েছে সাইফ হাসানের দল। পরে ব্যাটে নেমে ১ উইকেট হারিয়ে স্বাগতিকরা ৮১ রানে দিন শেষ করেছে।

অধিনায়ক সাইফ হাসান ২২ ও মাহমুদুল হাসান জয় ১৮ রানে দ্বিতীয় দিন শুরু করবেন। তানজিদ হাসান তামিম ৮ চারে ৩৯ বলে ৪১ করে ফিরে গেছেন।

শুরুতে আইরিশ উলভস’র সাত ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁয়েছেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউই। সর্বোচ্চ রান কার্টিস ক্যাম্পেরের, করেছেন ৩৯। দ্বিতীয় সর্বোচ্চ ২০ লোর্কান টাকারের।

দুর্দান্ত বল করেছেন তানভির ইসলাম। বাঁহাতি স্পিনে ৫৫ রানে নিয়েছেন ৫ উইকেট।

বাকিদের মধ্যে সাইফ হাসান ও ইবাদত হোসেন ২টি করে, খালেদ আহমেদ নিয়েছেন একটি উইকেট।

বিষয়:আকবর আয়ারল্যান্ড উলভস তানজিদ তানভির বাংলাদেশ ইমার্জিং দল সাইফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…