বিরাট কোহলিকে বোল্ড করেই থামেননি। ওই ওভারেই সূর্যকুমার যাদবকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন তানজিম হাসান সাকিব। চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে ১১ উইকেট শিকার করে দ্বিতীয় সর্বোচ্চ শিকারি তরুণ পেসার।
কোহলি আউট হওয়ার পর নেমেই বাউন্সারে ছক্কা মেরে শুরু করেন সূর্যকুমার। পরের বলটি অফস্টাম্পের বাইরে করেন তানজিম। এজ হয়ে পর ধরা পড়েন লিটন দাসের বিশ্বস্ত গ্লাভসে। ৩ বলের মধ্যে কোহলি আর সূর্যকুমারের উইকেট পরায় ভারতের রানের লাগাম কিছুটা টেনে ধরতে পেরেছিল বাংলাদেশ।
কিন্তু রিশাব পান্তের ঝড়ো ব্যাটিং ভারতকে রাাখে বড় সংগ্রহের পথে। ২৪ বল থেকে ৩৬ রানের ইনিংস খেলে এ বাঁহাতি রিশাদ হোসেনকে উইকেট দিয়ে ফেরেন। এ প্রতিবেদন লেখার সময় রোহিম শর্মার দলের সংগ্রহ ১২ ওভারে উইকেট হারিয়ে ১১০ রান।








