চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাদের টিকে থাকার লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ২৬, জুন ২০২০
বিনোদন
A A

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারকা খ্যাতি এমন একটি বিষয় যা তৈরী করা যতটা না কঠিন, তার চেয়েও অনেক গুন কঠিন সেটিকে টিকিয়ে রাখা।নিজেদের এই খ্যাতি বজায় রাখতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকতে হয় অধিকাংশ তারকাদের। এমনই কিছু শীর্ষ তারকাদের কথা থাকলো এখানে:

অভিষেক বচ্চন: বলিউডে যাত্রার শুরু থেকে কখনোই দর্শকদের নজরে আসেননি বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। কিন্তু তারপরেও এই অভিনেতা কখনো ভেঙ্গে পড়েননি তার ফিল্ম ক্যারিয়ার নিয়ে। প্রতিনিয়তই তিনি চেষ্টা করেছেন দর্শকদের ভালো কিছু কাজ উপহার দেওয়ার জন্য। সম্প্রতি নেটফ্লিক্স সিরিজেও চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। দেখা যাক, এবার ঘুরে দাঁড়াতে পারেন কিনা!

শাহরুখ খান: প্রায় দুবছর যাবত নতুন কোন সিনেমাতে চুক্তিবদ্ধ হননি বলিউড বাদশা শাহরুখ খান। কেননা বরাবর দর্শকদের হিট সিনেমা উপহার দেওয়া শাহরুখ গেল কয়েক বছর যাবত যে কয়টি সিনেমা করেছেন তার প্রত্যেকটিই ফ্লপ হয়েছে। তাই তো এই সুপারস্টার তার পরবর্তী প্রজেক্টের জন্য একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াই শ্রেয় মনে করছেন।

প্রিয়াঙ্কা চোপড়া: বলিউড দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও প্রিয়াঙ্কা বর্তমানে নাম কুড়াচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনে। আর তাইতো বলিউডে তার পদচারণা ক্ষাণিকটা কম লক্ষনীয়। ওটিটি প্লাটফর্মের এই প্রতিযোগিতার বাজারে তিনিও দেখে শুনে পা ফেলতে চাইছেন।

সাইফ আলি খান: বলিউডের অন্যতম প্রতিভাবান একজন তারকা হলেন সাইফ আলি খান। ফিল্ম ক্যারিয়ারে এই তারকা দর্শকদের বেশকিছু অসাধারণ সিনেমা উপহার দিলেও কখনোই যথাযথ মর্যাদা পাননি তিনি। তবে ‘সেক্রেড গেইম’ নামের ওয়েব সিরিজ দিয়ে সবার নজর কেড়েছেন সাইফ। যেটি তার অভিনয় ক্যারিয়ারে আলাদা এক মোড় তৈরী করছে।

সালমান খান: বলিউডে সালমান খানের সিনেমা মানেই দর্শকদের কাছে এক অন্যরকম মাত্রা। বিভিন্ন সময়েই এই সুপারস্টার তার দর্শকদের তুষ্টির জন্য হিট-ফ্লপ মিলিয়ে অনেক সিনেমা উপহার দিয়েছেন। এমনকি নিজের অবস্থান বজায় রাখতে শুধু অভিনয় না নিজের প্রযোজনা প্রতিষ্ঠানও তৈরী করেছেন সালমান।

Reneta

আমির খান: সর্বশেষ বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খানকে দেখা গিয়েছিল ‘থাগস অব হিন্দুস্থান’ ছবিটিতে। যেটি দর্শকদের খুশি করতে পারেনি। সাফল্যও আসেনি। আর তাইতো নিজের পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’র জন্য অন্যরকম প্রস্তুতি নিয়ে পর্দায় আসবেন আমির খান।

হৃতিক রোশান: শেষ কয়েক বছর ফিল্ম ক্যারিয়ারে অন্যান্য তারকাদের তুলনায় ক্ষাণিকাটা পিছিয়ে ছিলেন হৃতিক রোশান। এমনকি পর্দায় তেমন একটা দেখা মিলেনি তার। কিন্তু গেল বছর পর পর দুটি সিনেমাতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন এই অভিনেতা। তার অভিনীত ‘সুপার ৩০’ ও ‘ওয়ার’ দুটো সিনেমাই ব্যাপক ব্যবসা সফল হয়েছিলো। তবুও এই সময়ে এসে তাকেও টিকে থাকার লড়াই করতে হচ্ছে।

শহীদ কাপুর: বলিউডের আরেক প্রতিভাবান তারকা হলেন শহীদ কাপুর। যিনি গেল বছর এক ‘কবীর সিং’ সিনেমাতে অভিনয় করেই সবাইকে বুঝিয়ে দিয়েছেন তিনিও অন্যান্য তারকাদের তুলনায় কোন অংশে কম নন। তাই সামনে তিনিও বুঝেশুনে সিনেমা করতে চান।

ক্যাটরিনা কাইফ: বরাবরই এই অভিনেত্রী নিজের অভিনয়ের পরীক্ষা দিয়ে আসছেন তার প্রতিটি সিনেমায়, যেটি ক্রমাগতই উন্নতির দিকে। তারপরেও ক্যাটরিনা কখনোই তার অভিনয়ের জন্য যথাযথ মর্যাদা পাননি। এমনকি এখনো অধিকাংশ সিনেমাতেই তাকে মূল ভূমিকায় না রেখে শুধু মাত্র গান ও নাচের জন্য কাস্টিং করা হয়। যেটি তার ক্যারিয়ারের জন্য অনেকাংশেই অভিশাপ সরূপ।

এছাড়া আদিত্য রায় কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, অর্জুন কাপুর, ভানি কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, রিতেশ দেশমুখ বলিউড ইন্ডাস্ট্রির আরো অনেক তারকাই নিজেদের ফিল্ম ক্যারিয়ারে সাফল্য বয়ে আনতে ও টিকে থাকতে প্রতিনিয়তই লড়াই করে যাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেক বচ্চনঅর্জুন কাপুরআদিত্য রায় কাপুরআমির খানজ্যাকলিন ফার্নান্দেজপ্রিয়াঙ্কা চোপড়ারিতেশ দেশমুখলিড বিনোদনশহীদ কাপুরশাহরুখ খানশ্রদ্ধা কাপুরসাইফ আলি খানসালমান খানসিদ্ধার্থ মালহোত্রাহৃত্বিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT