চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাজমহল নির্মাণ করেছিল বিশ্বাসঘাতকেরা: বিজেপি নেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A

তাজমহলকে ভারতের সংস্কৃতির ‘কলঙ্ক’ এবং ‘বিশ্বাসঘাতকেরা’ এটি নির্মাণ করেছিল বলে সমালোচনা করেছেন বিজেপির রাজনীতিবিদ সংগীত সোম। ভারতের উত্তর প্রদেশের পর্যটন দপ্তরের নতুন বুকলেটে তাজমহলকে না রাখায় বিতর্ক সৃষ্টির পর সোম এই আগুনে ঘি ঢাললেন।

বুকলেট থেকে তাজমহলকে বাদ দেয়া এবং সোম’র বক্তব্যের পর টুইটারে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে বলে জানায় বিবিসি।

আইন প্রণেতা সোম বলেছেন, ‘উত্তর প্রদেশের পর্যটনের বুকলেটে ঐতিহাসিক স্থানগুলোর তালিকা থেকে তাজমহলের নাম সরানোর পর অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। কোন ইতিহাসের কথা বলছি আমরা? যে লোকটি তাজমহল বানিয়েছিল সে তার পিতাকে কারাবন্দি করেছিল।

‘সে যখন তাজমহল নিমাণ করছিল তখন উত্তর প্রদেশ এবং হিন্দুস্থানের অনেক হিন্দু তার লক্ষ্যে পরিণত হয়েছিল, আপনারা কি এটাকে ইতিহাস বলবেন?’

স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শণ হিসেবে মুসলিম মুঘল সম্রাট শাহজাহান ১৬৪৩ সালে তাজমহল নির্মাণ করেন। ইতিহাস বলে, শাহজাহান তার পিতাকে বন্দী করেনি, তার পুত্র আওরঙ্গজেব তাকে বন্দী করেছিল।

তাজমহল নিয়ে সোম’র এ ধরণের মন্তব্যের পর আলোচনা সমালোচনা চলছে ভারতজুড়ে। যদিও উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্যের জন্যও এই আইনপ্রণেতা বেশ পরিচিত। ২০১৩ সালে উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরের সাম্প্রদায়িক দাঙ্গায় ভূমিকার জন্য যে রাজনীতিকরা অভিযুক্ত সোম তাদের অন্যতম। ওই দাঙ্গায় ৬০ জনেরও বেশি নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।

Reneta

বিজেপির মুখপাত্র নালিন কোহলি সোমের এই বক্তব্য থেকে দলকে দূরে রেখেছেন। এনডিটিভি’কে তিনি বলেছেন, ‘সোম যা বলেছেন সেটি তার ব্যক্তিগত মত। তাজমহল ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এটি অাশ্চর্যজনক ভারতের অংশ। ইতিহাসে যা ঘটেছে তা মুছে ফেলা যায়না, তবে এটি অন্তত ভালো লিখিত ইতিহাস হতে পারে।’

এর আগে গত জুনে  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও তাজমহল ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে না বলে সমালোচনা করেছিলেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সোম’র বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা চলছে। তার বক্তব্যের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে টুইটারে ঝড় বইছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাজমহলবিজেপি নেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

গণতন্ত্রের ৫২ বছর: লাল কার্নেশনে সিক্ত পর্তুগাল

এপ্রিল ২৬, ২০২৬

রঘু রাই মারা গেছেন। বাংলাদেশের সঙ্গে তার ফটোগ্রাফি কীভাবে সম্পর্কিত?

এপ্রিল ২৬, ২০২৬

চেরনোবিল দুর্ঘটনায় ৩৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে: জাতিসংঘ

এপ্রিল ২৬, ২০২৬

বিশ্ব মেধাসম্পদ দিবস প্রীতি ফুটবল: জাহাঙ্গীরনগরের বিপক্ষে জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের

এপ্রিল ২৬, ২০২৬

হোয়াইট হাউসে গু/লি, মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT