চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইজুলের ক্লান্তিকর পথের শেষ ২০০ লিডের বোঝায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বল করাই তাদের কাজ। স্পিনার বলে হয়ত একটু লম্বা সময় ধরেই বল করতে পারেন। কিন্তু এক ইনিংসে ৬৬ ওভার? একটু ক্লান্তিকরই! বাংলাদেশের হয়ে সেই কাজটা করে শীর্ষে ছিলেন সাকিব, শনিবারের পর এক ইনিংসে তারচেয়ে বেশি ওভার বল করার ক্লান্তিময় পথচলার রেকর্ডটি এখন তাইজুলের।

তাইজুলের এমন রেকর্ডের দিনে ৯ উইকেটে ৭১৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ঠিক ২০০ রানে এগিয়ে তারা। প্রথম ইনিংসে ৫১৩ রান করা বাংলাদেশ বড় লিডের বোঝা নিয়েই প্রয় চার সেশন লড়াই করতে হবে।

জহুর আহমেদে প্রথম চেস্টের চতুর্থ দিনের চা বিরতির পর নিজের ৬৭তম ওভারটি করতে আসেন তাইজুল। সেটি দিয়েই টপকে যান সাকিবকে। পরে তার ৬৭.৩ ওভারের সময় ইনিংস ঘোষণা করে লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ওভার বোলিংয়ের রেকর্ডটি সাকিব গড়েছিলেন ২০১০ সালে। মিরপুর টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৬৬ ওভার হাত ঘুরিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। রান দিয়েছিলেন মাত্র ১২৪।

সেটা টপকানোর পথে তাইজুল ইসলাম রান দেয়ার ডাবল ছুঁয়ে লজ্জার রেকর্ডেও নাম লিখিয়েছেন। দ্বিতীয় সেশনে ডাবল হয়েছে তার। তার করা ৬৪তম ওভারে একটি রান নিয়ে রেকর্ডে ঢুকিয়ে দিয়েছেন দিলরুয়ান পেরেরা। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে দুইশ রান খরচের প্রথম নামটিও এখন এ বাঁহাতি স্পিনারের।

টাইগারদের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচের আগের রেকর্ডটি ছিল যৌথ মালিকানায়, মোহাম্মদ রফিক ও সোহাগ গাজীর। রফিক ২০০৭ সালে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে ১৮১ রান খরচ করেছিলেন ৪৮ ওভার হাত ঘুরিয়ে। আর গাজী ২০১৪ সালে এই জহুর আহমেদেই শ্রীলঙ্কার বিপক্ষে সমান রান বিলিয়েছিলেন ৪৫ ওভার বল করে।

Reneta

মূর্তিকারিগর

তাইজুলের আগের সর্বোচ্চ খরচের খাতা ছিল ২০১৫ সালে। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ১৭৯ রান দিয়েছিলেন ৫১ ওভারে। সবশেষ সাউথ আফ্রিকা সফরে পচেফস্ট্রম টেস্টে মেহেদী হাসান মিরাজ ৫৬ ওভার বল করে ১৭৮ দিয়েছিলেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৬ ওভারে ১৭০ রান দিয়ে নিজের সেই রেকর্ডের খুব কাছে আছেন মিরাজ।

অবশ্য রান খরচের বিশ্বরেকর্ড হয়নি। সেটি অস্ট্রেলিয়ার চাক ফ্লিটউড-স্মিথের দখলে আছে। ১৯৩৮ অ্যাশেজের ওভালে দুই রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হয়নি তার, ২৯৮ রান দিয়েছিলেন ৮৭ ওভার হাত ঘুরিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাইজুল
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন বাংলা বছরকে বরণ করতে প্রবাসী বাংলাদেশীদের নানা আয়োজন

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি

প্রকাশ রায়ের ‘ভাসমান জীবন’ প্যারিসে প্রদর্শিত

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT