চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইওয়ানের ধ্বংসস্তূপের নিচে আটক শতাধিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

তাইওয়ানে শনিবারের শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া একটি ১৭ তলা আবাসিক ভবনের নিচে ১শ’রও বেশি মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

আটকে পড়াদের বেশিরভাগই ধ্বংসাবশেষের অনেক গভীরে রয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শহর তাইনানের মেয়র লাই চিং-তে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে তাদের উদ্ধারের জোর চেষ্টা চলছে বলে জানান তিনি। শতাধিক সেনা সদস্যও উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন।

চাপা পড়া সবাইকে উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মা ইং-জিউ।

উদ্ধারকর্মীদের মতে, আটকে থাকাদের ২৯ জন ধ্বংসস্তূপের কিছুটা ওপরের দিকে থাকায় তাদেরকে বের করে আনা তুলনামূলক সহজ হবে।

শনিবার তাইওয়ানের স্থানীয় সময় ভোর চারটার দিকে রাজধানী তাইপেই থেকে ৩শ’ কিলোমিটার দক্ষিণের শহর তাইনানে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি হয়। ওই ভূমিকম্পে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একটি নবজাতক শিশুও ছিলো।

এছাড়াও ভয়াবহ এ ভূমিকম্পে আহত হয়েছে প্রায় ৫শ’ মানুষ, যার মধ্যে কমপক্ষে ৯২ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

Reneta

এদিকে ভূমিকম্পে এতো হতাহতের ঘটনায় আবাসিক ভবনটির নির্মাণ কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। তাইনান শহরের ডেপুটি সেক্রেটারি জেনারেল লিউ শিহ-চুং জানিয়েছেন, ভবন ধসের টেলিভিশন ফুটেজ দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ’৯০-এর দশকে নির্মিত ভবনটিতে গঠনগত ত্রুটি ছিলো।

এছাড়াও এর নির্মাণে নিম্ন মানের রিইনফোর্সড স্টিল এবং সিমেন্ট ব্যবহার করা হয়েছিলো বলেও ধারণা করা হচ্ছে। যথাযথ তদন্তের পর এ ব্যাপারে নিশ্চিত তথ্য জানানোর কথা বলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইওয়ানে ভূমিকম্পভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT