বলিউড তারকা শহীদ কাপুর এবার তলোয়ার চালানো বিদ্যায় পারদর্শী হতে মাঠে নেমেছেন। এ জন্য তিনি নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবির জন্যই তার এমন উদ্যোগ।
‘পদ্মাবতী’ ছবিতে নিজের চরিত্রকে বাস্তব রূপ দিতে কোন কমতিই রাখছেন না শহীদ। তাইতো একটি বা দুটি নয়, বেশ কয়েকটি ষ্টাইলে শিখছেন অস্ত্র চালানো। রীতিমত মাথার ঘাম পায়ে ঝড়িয়ে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।
প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নেবার পাশাপাশি তিনি নিজেও নিয়মিত চর্চা করছেন। ইতিহাস নির্ভর এই ছবিতে তিনি রাজা রাওয়াল রতন সিং এর চরিত্রকে ফুটিয়ে তুলছেন।
এ ছবিতে আরও অভিনয় করছেন রণবীর সিং এবং দিপীকা পাড়ুকোন। ছবিতে রাণী পদ্মাবতীর চরিত্রকে ফুটিয়ে তুলছেন দিপীকা পাড়ুকোন। ছবিটি মুক্তি পাবে আগামী ১৭ ই নভেম্বর।
টাইমস অব ইন্ডিয়া।










