চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তরুণরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে সব কিছু প্রতিরোধ করতে পারবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২০
বাংলাদেশ
A A

তরুণরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে বৈশ্বিক মহামারি পাশাপাশি নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মত সামাজিক দুর্যোগ প্রতিরোধে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবে।

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ব্র্যাকের হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম “বৈশ্বিক মহামারি ও সামাজিক দুর্যোগ প্রতিরোধে তরুণদের ভূমিকা” বিষয়ে এসব মতামত তুলে ধরেছেন বিশেষজ্ঞরা।

করোনাভাইরাসের প্রকোপ সমগ্র বিশ্বে যেমন ছড়িয়েছে, রেহাই পায় নি বাংলাদেশও। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৭ হাজারের বেশি এবং শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে।

বৈশ্বিক এই মহামারির সময়ও কমেনি নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মত সামাজিক দুর্যোগ। দেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ প্রতিরোধে নানা তৎপরতার পরও নারীকে এখনও প্রতিকূল পরিবেশে এগিয়ে যেতে হচ্ছে। বরং করোনাভাইরাস মহামারীর পরিবর্তিত বাস্তবতায় নারীর প্রতি সহিংসতা আরও বৃদ্ধি পেয়েছে।

সমীক্ষা বলছে নির্যাতনের শিকার নারীদের সহায়তায় সরকারের জাতীয় হেল্পলাইন ‘১০৯’ এ চলতি বছরের আগস্ট পর্যন্ত ৯ লাখ ৩ হাজার ৮৩০ জন নারী ও শিশু সহায়তা নিয়েছেন।

২০১৮ সালে যার সংখ্যা ছিলো ৬ লাখ ৫০ হাজার এবং ২০১৯ সালে ১৮ লাখ ১১ হাজার নারী ও শিশু চিকিৎসা সেবা, কাউন্সেলিং, পুলিশের সহযোগিতা, আইনী ও অন্যান্য সহযোগিতা নিয়েছেন।

Reneta

প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান বলেন, দুর্যোগে বাংলাদেশ সরকার এখন বিশ্বের রোল মডেল। আগে ত্রাণ বিতরণ কর্মসূচিই ছিলো, এখন সেখান থেকে বেরিয়ে আমরা ঝুঁকি নিরসনে কাজ করছি।

তিনি তরুণদের অঙ্গীকার দেন তাদের জন্য তরুণদের কল্যাণে বিনিয়োগ আরও বাড়াবেন। সেই সাথে নিরাপত্তার জন্য যেই ৯৯৯ অ্যাপস আছে সেটার কার্যক্ষমতা আইসিটির সাথে কথা বলে সহজ ও উন্নত করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা পরিষদের সহকারী অধ্যাপক তৌহিদুল হক বলেন, ‘আমাদের
সামাজিক দুর্যোগের পেছনে যেই অপশক্তি আছে তাদের যদি বের করা যায় তাহলে এই চক্রটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেক তরুণের একটা নিজস্ব দায়িত্ব আছে, সেটা তারা পালন করলেই ফলাফল আসবে।’

ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাথিরা জাকির জেসি বলেন, “খেলাধুলা থেকে শুরু করে পড়াশুনা, সব ক্ষেত্রেই বাংলাদেশের ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, তবুও বৈষম্যের শিকার হতে হয় নারীদের। এখন তরুণরাই পারবে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে এইসব কিছু প্রতিরোধ করতে।”

কিভাবে সামাজিক দুর্যোগ বন্ধ করা যায়, কি পদক্ষেপ নিলে প্রান্তিক পর্যায়ে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন বন্ধ করা যায়?

এ প্রসঙ্গে ব্র্যাকের হিউম্যানিটারিয়ান প্রোগ্রামের পরিচালক সাজেদুল হাসান বলেন, ‘তরুণদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতেই কাজ করে যাচ্ছে ব্র্যাক। এই ইয়োথ এনগেজমেন্ট হতে পারবে অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এর মাধ্যমে সবাই একটা পরিচয় পাবে। সবাই একা সুযোগ পাবে মানুষের পাশে দাঁড়ানো। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সামাজিক দুর্যোগ প্রতিরোধ করতে তরুণ সমাজের এখনই পদক্ষেপ নিতে হবে।’

তিনি বলেন, ‘যারা সাড়াদান কর্মসূচিতে কাজ করতে চায় তাদের একটা ডেটাবেজ তৈরি করা প্রয়োজন। এতে এলাকা ভিত্তিক কার্যক্রম করতে সুবিধা হবে।’

সাজেদুল হাসান বলেন, ‘জনসচেতনতা এবং সবার কাছে সতর্ক বার্তা পৌছে দিতে কাজ করতে হবে তরুণ প্রজন্মকে। যেমন করোনার টিকা যখন আসবে বাংলাদেশে তখন এই তরুণ প্রজন্মই পারবে ক্যাম্পেইন করে সচেতন করতে। পাশাপাশি কমিউনিটি রেডিওতে সচেতনতার কথা সবার কাছে পৌঁছে দিতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্র্যাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬

রেফারিং অন্যায্য ছিল না, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে: স্কালোনি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT