শোনা যাচ্ছে, রণবীর সিং নাকি অন্য কারও প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তবে কি তিনি প্রেমিকা দীপিকা পাড়ুকোনের কাছে থেকে দূরে সরে যাচ্ছেন, নাকি ভেঙ্গে গেছে তাদের সম্পর্ক? -এমন প্রশ্ন এখন অনেকের মুখেই শোনা যাচ্ছে। মেয়েটির পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।
দীপিকা-রণবীরের প্রেম কাহিনী বেশ পুরোনো হয়ে গেছে। সেই পাঁচ বছর আগে থেকে একসাথে চলছেন তারা। শুধু প্রেমের সম্পর্কই নয়, বন্ধুত্বের বন্ধন এবং নির্ভরশীলতা কেনোটাই একেবারে কম নয়।
এর মাঝে রণবীর নাকি বিয়ের জন্য দীপিকাকে প্রস্তাব করলে ক্যারিয়ারের কথা ভেবে আরেকটু সময় চেয়েছেন দীপিকা। সেটাও মেনে নিয়েছেন রণবীর। শুটিংয়ে দুজন দুই মহাদেশে ব্যস্ত থাকলে রণবীর নাকি সময় পেলেই সেখান থেকে ছুটে আসতেন দীপিকাকে দেখতে। এমনই অনুগত প্রেমিক রণবীর। তবে কেন এমন গুঞ্জন তাদের নিয়ে! সত্যিই কি রণবীর ছুটে যাচ্ছেন দীপিকাকে ছেড়ে অন্য কারও কাছে। তাই এখন দেখার পালা সামনে কি ঘটে! ডেকান ক্রনিকল।








