চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তনু হত্যা: তদন্ত তদারকিতে সিআইডি’র কমিটি

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৫:৫৯ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের তদন্ত তদারকির জন্য সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দকে প্রধান করে ৬ সদস্যর কমিটি গঠন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তর।

যতদ্রুত সম্ভব চাঞ্চল্যকর এ মামলাটির তদন্ত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। ইতোমধ্যেই স্পর্শকাতর এ মামলাটি সিআইডিতে হস্তান্তর করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।

আলোচিত এ হত্যা মামলাটি নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার মন্তব্যের পরেই দিনই এমন সিদ্ধান্ত নিলো সিআইডি।

Banglabid

শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রচলিত আইন দিয়ে তনু হত্যার তদন্ত সম্ভব নয়, এই জন্য প্রয়োজন আইন পরিবর্তনের।

মামলাটির তদন্ত নিয়ে নিজের ব্যাখ্যায় প্রধান বিচারপতি বলেন, ‘কুমিল্লায় এটা অপরাধ হয়েছে। এটা আপনি ১৮৯৮ সালের ক্রিমিনাল প্রসিডিওর
কোর্ট দিয়ে তদন্ত করতে পারবেন না। এটা নতুন ডিজিটালাইজ ওয়েতে নতুন পন্থায়
এটার ইনভেস্টিগেশন করতে হবে। আমরা যতই মিটিং-মিছিল করি, আমাদের, আমাদের
পুলিশ অফিসারদের যে মানসিকতা সেসব দিয়ে এটা ডিটেক্ট করা যাবে না। সাংবাদিক
দম্পতি যেমন ডিটেক্ট করা যায়নি তেমনই যাবে না।’

তনু হত্যায় জড়িত কেউ আটক না গেলেও ছায়া তদন্ত করেছে র‌্যাব। তদন্তকাজে সাহায্যের ঘোষণা দিয়েছে বাংলাদেশ
সেনাবাহিনীও। প্রাথমিকভাবে তনুর পরিবারের সদস্যসহ সন্দেহভাজন ১৮ জনকে
জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব।

Reneta

ওই হত্যাকাণ্ডের দুইদিন পর কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন পুলিশ সদর দপ্তরে এক আবেদনে বলেন, জেলা পুলিশ তদন্ত করলে মামলাটির রহস্য উদঘাটনে দীর্ঘসূত্রিতায় পড়তে পারে।

এর পরেই মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। অবশ্য পুলিশ সদর দপ্তরে এমন আবেদনের পরেও সুপার মো: শাহ আবিদ হোসেন গণমাধ্যমের কাছে দাবি করেন, আগামী ৭ দিনের মধ্যে এ মামলার রহস্য উদঘাটন করা হবে।

গত ২০ মার্চ সকালে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর (২০) লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

ওই হত্যার ঘটনা প্রকাশের পর থেকে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তনু হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুকৌশলে করের দায় এড়াচ্ছে বহুজাতিক প্রতিষ্ঠান

পরবর্তী

নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

পরবর্তী

নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

রায় ঘোষণার ৬ মাসের মধ্যে বিচারপতির সই বাধ্যতামূলক

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT