চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তনু হত্যায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

রাহুল রায় রাহুল রায়
৫:০৪ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

তনু হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। গণজাগরণ মঞ্চসহ এ ঘটনায় যেসব সংগঠন প্রতিবাদ জানাচ্ছে তাদেরকে বিএনপি’র সঙ্গে এক টেবিলে বসারও আহ্বান জানিয়েছেন দলের নেতারা।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনার ৭দিন পার হয়ে গেলেও দোষীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে।

ঘটনার পর থেকেই দাষীদের শাস্তির দাবিতে সোচ্চার বিভিন্ন মহল। প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে বিএনপি নেতারাও ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, তনু তেমন কোনো বড় সামরিক অফিসারের মেয়ে নয়। তাই তার হত্যার ঘটনাটিকে ধীরে ধীরে একটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, সরকারের উচিৎ অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে একটি কমিটি গঠন করা। যারা তদন্ত করে সত্য ঘটনাটি বের করে আনবেন।

নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার কুমিল্লা অভিমুখে লংমার্চ করেছে গণজাগরণ মঞ্চ। যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া গণজাগরণ মঞ্চকে বিএনপি কখনও সমর্থন না দিলেও এই ইস্যুতে গণজাগরণ মঞ্চকে পাশে চায় বিএনপি।

আব্দুল্লাহ আল নোমান আরো বলেন, এই মৃত্যুর বিচার গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন এনজিও চাইছে। আজকে তাদের আমরা আহবান জানাবো, আসুন নারী নির্যাতন নিয়ে আমরা সবাই মিলে রাউন্ড টেবিল করি। এর মাধ্যমে প্রকৃত অবস্থা বিচার-বিশ্লেষণ করে এই সরকারের উপরে চাপ প্রয়োগ করি।

Reneta

শুধু তনু হত্যার ঘটনাই নয় যে কোনো নারী নির্যাতন আর অন্যায়ের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তনু হত্যাবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের বিপক্ষে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, আছেন বিখ্যাত অভিনেতা-সাংবাদিকও

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT