চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তনু হত্যার বিচার দাবিতে সারাদেশে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে নির্যাতনের পর হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ হত্যার প্রতিবাদে বিভিন্ন ইভেন্ট খুলে বিচার চেয়েছেন সচেতন মানুষেরা।

তনু হত্যার প্রতিবাদে বুধবার সকালে মানববন্ধন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন তারা তনু হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ঘোষণা দিয়ে এই মানববন্ধনের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

এছাড়া বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোট হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে বুধবার বিকেল ৫টায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এর আগে, গতকাল মঙ্গলবার ঘটনার প্রতিবাদে কুমিল্লায় কয়েক হাজার শিক্ষার্থী-সংস্কৃতিকর্মী প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল সোমবার সকালে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর(২০) লাশ উদ্ধার করে পুলিশ। 

সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথ নাটক পরিষদসহ সকল সংস্কৃতিকর্মীদের দুর্বার আন্দোলনের আহ্বান জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ।

নিহত সোহাগী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের কর্মী ছিলেন।

তার বাবা মো. ইয়ার হোসাইন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ছিলেন। তনুর বাবা অনেক দিন ধরেই অলিপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।  দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট তনু। 

ট্যাগ: তনু হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যারিজোনা প্রাইমারিতে হিলারি ও ট্রাম্পের জয়

পরবর্তী

আদনান সামি’র বাসায় হঠাৎ রুনা লায়লা

পরবর্তী

আদনান সামি’র বাসায় হঠাৎ রুনা লায়লা

কী আছে বাংলাদেশ-ভারত চুক্তিতে

সর্বশেষ

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT