চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তনু হত্যার প্রতিবাদে তারকারা যা বললেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০১৬
বিনোদন
A A

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সোহাগী জাহান তনুর ধষর্ণকারীদের দৃষ্ঠান্তমূলক
বিচার দাবিতে মাঠে নেমেছে জনতা। বসে নেই মিডিয়া শিল্পীরাও। তারকারাও তনুর
হত্যার বিচারের দাবিতে মাঠে নামছেন। আপামর জনতা ও তারকাদের সবার একটাই
চাওয়া  ‘তনু হত্যার বিচার চাই।’

সামাজিক মাধ্যম ফেসবুকে নৃশংস ও বর্বরত এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, নির্মাতা শিবাহ শাহীন, মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নূর তুষার, সঙ্গীত শিল্পী বেলাল খান, অভিনেত্রী প্রসূন আজাদ, অভিনেত্রী প্রসূন আজাদ, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা,অভিনেত্রী শামীমা তুষ্টি, অভিনেত্রী শবনম ফারিয়া প্রমুখ।
মেহের আফরোজ শাওন
অভিনেত্রী মেহের আফরোজ শাওন এমন নেক্কার ঘটনায় ফেসবুকে পেজে লিখেন, ‘আচ্ছা ওই অমানুষগুলো কি কাল রাতে স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে…? নিজ কন্যাকে ‘মা’ ডেকে মুখে তুলে খাইয়ে দিয়েছে..? তনুর শান্ত চোখ দু’টো আমাকে সারারাত এই প্রশ্ন করেছে।
শিহাব শাহীন
আশ্চর্য্য…!! ২ দিন হতে চললো, অথচ চরম দৃষ্টিকটুভাবে দেশের বড় বড় সাহসী পত্রিকা আর টিভি চ্যানেলগুলো একেবারেই নীরব…! মারাত্মক অন্যায় এটি (মিডিয়ার), নৈতিকতার ভয়ানক বিপর্যয়..!!
আবদুন নূর তুষার
তনু আপনার মেয়ে, আমার মেয়ে হতে পারতো। তনু আপনার বোন আমার বোন হতে পারতো। তনু কারো মেয়ে, কারো বোন, কারো প্রেমিকা, কারো বন্ধু। তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। মেয়েটি হিজাব করতো। তারপরও সে রেহাই পায়নি।…স্বাধীন দেশেও নারীরা স্বাধীন না…।
বেলাল খান
তনুকে আমরা বাঁচাতে পারিনি। কিন্তু তনুই যেনো হয় এমন পাশবিক নির্মমতার শেষ শিকার। তনুর যন্ত্রণাকাতর আর্তনাদ হোক আমাদের প্রতিবাদী কন্ঠস্বর। না হয় তনুদের সংখ্যা প্রতিনিয়ত বাড়তেই থাকবে। সে তালিকায় হয়তো যুক্ত হবে আমারই প্রিয় সন্তান, বোন কিংবা আপনার…।
প্রসূন আজাদ
যত দিন পর্যন্ত ধর্ষণের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে না, তত দিন পর্যন্ত নিজেকে বাংলাদেশী পরিচয় দেবো না। এই দেশ ভোটের জন্য নানান রঙে সাজে, তনুর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। আমি পাকিস্তান থেকে বাংলাদেশ হবার কোনো তফাৎ দেখি না। বিএনপি, জামায়াত হাবিজাবি আরও যা আছে তারা যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে তাহলে তারা আসুক। ক্ষমতায় না এসে নিরাপত্তা দিক… ।কই, এমন কিছুতো কখনো দেখি নাই। ক্ষমতার লোভ সবার।
শামীমা তুষ্টি,
২৭ মার্চ বিকেল পাঁচটায় টিএসসিতে আশা করি সবাই আসবেন। তনু হত্যার বিচার চাই। আর কোনো তনুকে আমরা হারাতে চাই না। ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার দিলেই হবে না, মাঠে এসে প্রতিবাদ করুন।
আশনা হাবিব ভাবনা
কী হবে নিজের ছবি দিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস লিখে’! ছেলেরা ছবির নিচে কমেন্ট করবে আপু উই আর লুকিং বিউটিফুল। ইউ আর লুকিং হট, সেক্সি। অ্যাড মি প্লিজ। আর বাজে কমেন্টস তো ফ্রি। কিছুই হয় না। কিছুই হবে না। একটা জুনায়েদ, স্যরি জুনায়েদের ভিডিও নিয়ে মানুষ যে উত্তেজনা দেখালো।

কী হবে স্ট্যাটাস দিয়ে। ফেসবুকে নিজের কিছু কমেন্টস আর লাইক বাড়বে। দ্যাটস ইট। আর কিছু হবে না। এই দেশে মেয়ে সন্তান জন্ম নেওয়া পাপ। মেয়েদেরকে মানুষ ভাববে কবে পুরুষরা? মেয়ে মানেই প্রেম করার জিনিস, একটু নক করার জিনিস। মেয়ে ‘একটা জিনিস’ থেকে কবে মুক্তি পাবে?
শবনম ফারিয়া
…আমি যে দেশে বাস করি সে দেশের প্রধানমন্ত্রী একজন নারী। বিরোধী দুই দলের প্রধানও নারী, কিন্তু আমার রাষ্ট্র আমার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমি মাঝে মাঝে হিজাব পরে মার্কেটে যেতাম, মনে হতো আমি একটু হলেও নিরাপদ। কিন্তু না, গতকাল জানলাম আমি বোরখা পরলেও নিরাপদ না। কারণ নিরাপদ হলে ১৮ বছর বয়সী তনুকে মরতে হতো না। …তো যে মেয়েটা হিজাব পরে সেই মেয়েটার কি দেখে রেপ করে গলা কেটে খুন করা হলো? আজ থেকে আর কোনো মেয়ের পোশাক নিয়ে শঙ্কা/অভিযোগ দেবেন না।

আপনার ছেলেকে, ছোট ভাইকে মেয়েদের সম্মান করতে শেখান, ভক্ষক হওয়ার চেয়ে রক্ষক হওয়ায় কতটা বীরত্বের- তা বুঝান। তনু একজন না, তনু হাজারজন, এক তনুকে হারিয়েছি, আর কোনো তনু যেন না হারায়। তনু হত্যার এমন বিচার হওয়া উচিত, এরপর যাতে কোনো ছেলে কোনো মেয়ের দিকে বাজেভাবে তাকাতেও ভয় পায়…।

রেদওয়ান রনি, তাওসীফ মাহবুব ও সাফা কবীর ‘তনু হত্যার বিচার চাই’ ব্যানার নিয়ে ছবি তুলে পোস্ট করেছেন ফেসবুকে। সেই ছবির নিচে অনেকেই কমেন্ট করে তার প্রতিবাদে সাড়া দিয়েছেন।

এভাবে প্রতিবাদ জানিয়েছেন আরও অনেক গণমাধ্যমকর্মী। শামীমা তুষ্টির মতো আরও অনেকে ভিডিওতে প্রতিবাদ জানিয়েছে। তারা সবাই ২৭ মার্চ টিএসসিতে তনু হত্যার বিচার দাবিতে জড়ো হবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তনু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT