চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তনু হত্যার প্রতিবাদে কুমিল্লামুখী গণজাগরণ মঞ্চ

সোমা ইসলাম সোমা ইসলাম
১১:০৭ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

তনু হত্যায় আসামীদের গ্রেফতারের দাবিতে শাহবাগ থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দিয়েছে গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চের সংগঠক-কর্মীদের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা এই রোডমার্চে অংশ নিয়েছেন।

গতকাল সারাদিন ধরে চলা নানা কর্মসূচির পরে প্রায় রাতভর অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের কর্মীরা। রোববার সকাল থেকেই বাড়তে থাকে তনু হত্যার বিচারের দাবি জানানো জনতার ভিড়। 

ঢাকা থেকে ৬টি ৫২ আসনের বাস এবং একটি পিকআপ নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মী ও সমর্থকরা কুমিল্লা যাচ্ছে। তনু হত্যার প্রতিবাদ জানানো এবং এর পক্ষে জনমত গঠনই এই রোডমার্চের উদ্দেশ্য। প্রায় সাড়ে ৩শ’ কর্মী এই রোডমার্চে অংশ নিচ্ছে।

কুমিল্লা যাওয়ার পথে বিভিন্ন স্থানে থেমে প্রতিবাদ সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। পরে কুমিল্লা পৌঁছে কান্দিরপাড় এলাকায় একটি বড় সমাবেশের আয়োজন করা হবে।

কুমিল্লার আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করা এবং কুমিল্লার জনগণকে তনু হত্যার ঘটনা সম্পর্কে সচেতন করার জন্য কুমিল্লা পর্যন্ত রোডমার্চ আয়োজন করা হয় বলে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে সোহাগীর পরিবারের সদস্যদের শুক্র ও শনিবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন র‍্যাব ও পুলিশের তদন্তকারী কর্মকর্তারা।

Reneta

তনু হত্যার বিচার চেয়ে গতকালসহ আজও শিক্ষার্থী-জনতা কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ করছে। প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত আছে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তনু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সের কোচ হতে চুক্তি সেরে ফেলেছেন জিদান, জানালেন রোমানো

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ।

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবি, ১৪০ জনেরও বেশি শরণার্থীর মৃত্যুর শঙ্কা

জুলাই ২২, ২০২৬

জাতিসংঘের সড়ক নিরাপত্তা বিষয়ক প্যানেলের যৌথ সভাপতিত্বে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

বিশ্বকাপ জয়ের পুরস্কার ‘টমেটো’

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT