চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তনুরা জেগে উঠছে

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৪:০১ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

গত বছরের পহেলা বৈশাখের নির্লজ্জ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবছর আবার তনু হত্যার ঘটনায় পুরো সমাজকে নাড়া দিয়ে গেছে। নারীদের ওপর অত্যাচার মহামারীর মতো দিন দিন বেড়েই যাচ্ছে।

সেই মহামারী থেকে নিজেদের বাঁচার জন্য নারীরা নিজেরাই যার যার অবস্থান থেকে প্রতিরোধের দুর্গ গড়ে তুলছেন। সেই প্রেক্ষাপটে ‘প্রীতিলতা ব্রিগেড’ সংগঠনটি বিভিন্নভাবে নারীদেরকে আত্মরক্ষার প্রশিক্ষণের মাধ্যমে মানসিকভাবে উজ্জীবিত করছে।

পহেলা বৈশাখে নারীদের ওপর নির্যাতনের পর ছাত্র ইউনিয়নের নেতৃত্বে গঠন করা হয় ‘প্রীতিলতা ব্রিগেড’। সাধারণ নারীদের মানসিকভাবে গড়ে তোলার জন্য সংগঠনটি প্রথমে সাঁতার শেখানো, সাইকেল শেখানো শুরু করে। 

Banglabid

তনু হত্যার ঘটনার পর সংগঠনটি শুরু করে ‘তনুদের আত্মরক্ষার প্রশিক্ষণ’। যে প্রশিক্ষণে হাজারো তনু জেগে উঠবে সমাজকে বাঁচানোর জন্য। গত ৮ এপ্রিল থেকে সংগঠনটি চালু  করে আত্মরক্ষার এ প্রশিক্ষণটি। প্রতি শুক্রবার সকাল ৮টায় রমনা পার্কে সব বয়সী নারীদের জন্য উমুক্ত প্রশিক্ষণটি।

আত্মরক্ষার প্রশিক্ষণে অংশ নেওয়া ইডেন কলেজের শেষ বর্ষের ছাত্রী কাজী ইরা চ্যানেল আই অনলাইনকে বলেন, আত্মরক্ষা মানে কারো সঙ্গে মারামারি করা না। এটা এমন একটি শক্তি যা কিনা আপনাকে মানসিক ভাবে বড় করে তোলে। যেমন ধরুন, আমার কথা, আগে যখন রাস্তায় চলাফেরা করতাম তখন আশে-পাশে অনেক ছেলেরা বাজে মন্তব্য করত, মনের ভিতর সাহস বা নিজের প্রতি আত্মবিশ্বাস ছিলো না। তাই প্রতিবাদ করতে পারতাম না। আর এখন কেউ যদি কোনো আজে-বাজে কথা বলে তখন নিজের প্রতিরোধ নিজেই করি কারো সাহায্যের দরকার হয় না। আসলে নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য এ প্রশিক্ষণ খুব দরকার।

প্রমা মিত্র কিছুদিন আগে গ্রাম থেকে এসেছেন উচ্চ শিক্ষার আশায়। আসার কিছুদিন পরে শোনেন তনু হত্যার ঘটনা। পরিবার থেকে প্রমাকে বলা হয়, বাইরে বেশি থাকবে না, কেউ যদি কোনো কিছু বলে তাহলে উল্টো জবাব দিবে না। পরিবার থেকে এমন কথা শোনার পর ভেঙ্গে পড়তে শুরু করলাম। সবার আড়ালে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম।

Reneta

এমন অভিজ্ঞতা জানিয়ে বলেন, আসলে সমাজ এবং পরিবার আমাদেরকে এমনভাবে গড়ে তোলে যে নিজের প্রতিরোধ নিজেরা করার সাহস আমরা পাই না। কিন্তু আমি সেই নারী হয়ে বেঁচে থাকেত চাই না, তাই পরিবারের কথা অমান্য করেই রাস্তাঘাটে কোনো অন্যায় ঘটলে আমি প্রতিবাদ করি। সেটা নিজের সঙ্গে হোক বা অন্যের সঙ্গে হোক। আর এখন তো প্রশিক্ষণ নিয়ে আরো বেশি সাহসী হয়ে উঠছি।

১০ থেকে ১২ জন সাহসী তরুণীর দল নিয়ে ‘তনুদের আত্মরক্ষার প্রশিক্ষণ’ শুরু হয়েছে। এই তরুণীরা প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন স্কুল-কলেজে আত্মরক্ষার ক্যাম্পিং করবেন। এমন উদ্যোগের কথা চ্যানেল আই অনলাইকে জানোলেন ‘প্রীতিলতা বিগ্রেডের’ সাধারণ সম্পাদক অগ্নিকণ্ঠী লাকী আক্তার।

তিনি বলেন: রাষ্ট্র যখন সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। তখন নিজেদের নিরাপত্তা তো নিজেদের দিতে হবে। রাষ্ট্রের উচ্চ মহল থেকে যখন আমরা এসব কথা শুনি তখন অপরাধীরা আরো বেশি উৎসাহ পাই। সরকার অপরাধীদের সনাক্ত করে বিচার করতে পারছে না আর  তাদের দায়ভার জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে।

শুধু নারী নয় এদশে কেউ নিরাপদ নয়। তাই ছাত্র ইউনিয়নের উদ্যোগে আমরা ছোট্ট পরিসরে নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণটি চালু করছি। প্রশিক্ষণটি শহর থেকে গ্রামে ছড়িতে দিতে আমরা কাজ করে যাচ্ছি। সম্পূর্ণ বিনা খরচে আমরা প্রশিক্ষণটি দিচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তনু হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অপারেটরদের আরো বেশি সচেতন হওয়া উচিত ছিল’

পরবর্তী

গায়ে আগুন দিয়ে অস্ট্রেলিয়ায় ইরানি শরণার্থীর আত্মহত্যা

পরবর্তী

গায়ে আগুন দিয়ে অস্ট্রেলিয়ায় ইরানি শরণার্থীর আত্মহত্যা

অজগরের পেটে গেলো আস্ত হরিণ!

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT