চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তনুকে পাবেন পাওয়ার হাউসের পাশের জঙ্গলে’

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৩:৫৭ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে যখন তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজিরও পাচ্ছিলেন না, ঠিক সেই মুহূর্তে তনুর মা আনোয়ারা বেগমকে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বলা হয়, ‘আপনার মেয়ে তনুকে পাবেন পাওয়ার হাউসের পাশের জঙ্গলে।’

সেই ফোন পেয়েই তনুর পরিবারের সদস্যরা ছুটে যান পাওয়ার হাউসের কাছে। সেখানেই দেখেন তনুর ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে আছে।

বুধবার তনু হত্যা রহস্যের অগ্রগতির বিষয়ে সিআইডির এক শীর্ষ কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে এসব তথ্য জানান।

গোয়েন্দারা ওই মোবাইল নম্বর ধরে জিজ্ঞাসাবাদ করেছে এক ব্যক্তিকে। তবে সে যে হত্যায় জড়িত ছিলেন তেমন কোনো-তথ্য প্রমাণ পাননি গোয়েন্দারা।

ওই ব্যক্তির দেশত্যাগে অবশ্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এরইমধ্যে সিআইডি তনুর ঘনিষ্ঠ এক বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করেছে। তিনি রাজধানীর একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। থাকেন বসুন্ধরায়।

Reneta

গোয়েন্দারা তার কাছ থেকে জানতে চেষ্টা করছেন, তনুকে উত্ত্যক্ত করতো কে? সেই ব্যক্তির কোনো মোবাইল ফোন নম্বর তার জানা আছে কি না? ইত্যাদি।

সিআইডি কর্মকর্তারা জানতে পেরেছেন, কয়েকটি নম্বর থেকে হত্যার ১৮ ঘণ্টা আগে শুধু তনুকেই ফোন করা হয়েছে, অন্য কাউকে না।

গুরুত্বপূর্ণ এ সূত্র তনুর হত্যাকারীকে ধরতে তদন্ত সংস্থা সিআইডিকে আশাবাদী করে তুলেছে।

আলোচিত এ হত্যা মামলায় এরইমধ্যে তনুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলাসহ ২৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরো ৭/৮ জনকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।

এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত করছে এলিট ফোর্স র‌্যাব। আর তদন্তকাজে সহায়তার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী এবং সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনুর (২০) লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর তনুর খুনিদের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের দাবিতে নানা কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিভিন্ন নারী সংগঠন এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র সংগঠন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তনু হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারেকের অর্থ পাচার মামলার আপিল শুনানির দিন ধার্য

পরবর্তী

শহীদের সংখ্যা আর বিচার নিয়ে আবারো প্রশ্ন তুললেন বার্গম্যান

পরবর্তী

শহীদের সংখ্যা আর বিচার নিয়ে আবারো প্রশ্ন তুললেন বার্গম্যান

নারায়ণগঞ্জে ৫ খুনের মামলার অভিযোগপত্র

সর্বশেষ

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT