চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তদন্তে আহামরি কিছু পাওয়া যায়নি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ন ০৪, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের সঙ্গে কথা বলে তদন্ত প্রক্রিয়া প্রায় সম্পন্ন করেছেন বোর্ডের দুই পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনুস।

আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন পাওয়ার আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দিলেন কিছু ধারণা, ‘আমরা একটা কমিটি করেছিলাম। সেখানে জালাল ভাইকে রেখেছিলাম এবং সিরাজ ভাইকে রেখেছিলাম। দুজনই সম্মানিত ও অভিজ্ঞ খেলোয়াড় হিসেবেও, পরিচালক হিসেবেও। একটু স্বাধীনভাব আনার চেষ্টা করেছি। আমরা যারা খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখি, তাদের কাউকে রাখা হয়নি। তারা তাদের তদন্ত করছেন, হয়ত শেষ করে ফেলেছেন বা প্রায় শেষ পর্যায়ে। রিপোর্টটা এখনো দেননি, দিয়ে দেবেন।’

‘অনানুষ্ঠানিকভাবে আমি জালাল ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য নেয়ার চেষ্টা করেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে আহামরি তেমন কিছু পাওয়া যায়নি। এটাতে আমি অবাক হইনি। জানতাম এরকমই হবে। এইগুলা এত সহজে বের হবে না, সমস্যা যদি থাকে।’

‘আমরা যদি আপনাদের নিয়ে কমিটি করি। আর আপনারা খেলোয়াড়দের ডাকেন। আর খেলোয়াড়রা যদি বলে না কোচ নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে আপনি কী ব্যবস্থা করবেন। আপনার কি কিছু করার আছে।’

‘এটাও বুঝি, যদি কিছু থেকেও থাকে, বলছি না কিছু আছে, প্লেয়ারদের পক্ষে ফট করে একবার জিজ্ঞেস করলে বলে দেবে এত সহজ না। একটা ইনিশিয়াল হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেছে। তবে কোচিং স্টাফের ব্যাপারে কিছু পাওয়া যায়নি।’

‘এই তদন্ত পর্যাপ্ত না। আমার ধারণা আমার নিজেরও তদন্ত করা উচিত। বেশকিছু সিনিয়র খেলোয়াড়দের চিন্তাধারা আমার চেয়ে কেউ তো বেশি বুঝে না। আমি মনে করি ওয়ান-টু-ওয়ান কথা বলা দরকার। কিছু জুনিয়র, কিছু সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে।’

Reneta

‘এবার যারা যাচ্ছে না নিউজিল্যান্ড সিরিজে। বেশকিছু টি-টুয়েন্টি খেলোয়াড় কিন্তু আছে মাহমুদউল্লাহসহ। ওনাদের রিপোর্ট যেদিন দেবে, তার পরপরই বসতে চাই ওদের সঙ্গে।’ যোগ করেন নাজমুল হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ডমিঙ্গনাজমুল হাসান পাপনবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে

এপ্রিল ৯, ২০২৬

যুদ্ধ বিরতির কোন ইতিবাচক প্রভাব পড়েনি তেলের বাজারে

এপ্রিল ৯, ২০২৬

ডিজিটাল সিকিউরিটি আইনের সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

এপ্রিল ৯, ২০২৬

বিশ্বকাপে খেলতে অবসর ভেঙে ফিরতে চান সুয়ারেজ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT