চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য মন্ত্রণালয়ে দুঃখ প্রকাশ করে ‘সুপার হিরো’র প্রযোজকের চিঠি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ন ২২, মে ২০১৮
বিনোদন
A A

শাকিব খান-বুবলী অভিনীত ‘সুপার হিরো’ ছবিটি চলতি বছরের ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রলিয়ায় টানা শুটিং হয়। কিন্তু চলচ্চিত্রটি বিদেশে শুটিংয়ের জন্য অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহীন আরা বেগম।

এ সংক্রান্ত নিপা এন্টারপ্রাইজ নামে চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয় তথ্য মন্ত্রণালয়ে। এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিদেশে চলচ্চিত্রের শুটিং করতে হলে অনুমতি নিতে হয় এই বিষয়টি জানা ছিল না ‘সুপার হিরো’র প্রযোজক তাপসী ফারুকের।

তথ্য মন্ত্রণালয়ে তাপসী ফারুক দুঃখ প্রকাশ করে শুটিং পরবর্তী সময়ে বিষয়টি অনুমতি প্রদানের জন্য গত ১৫ মে আবেদন জানিয়েছেন। একই সাথে বিষয়টি জানা না থাকায় দুঃখও প্রকাশ করেছেন। আবেদন পত্রে উল্লেখ করেছেন, ছবিটি আসন্ন ঈদে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সেন্সর বোর্ডে ছবিটি জমা দিতে গিয়ে বিদেশে শুটিংয়ের অনুমতির বিষয়টি সম্পর্কে অবগত হন। তথ্যমন্ত্রণালয়ে হার্টবিট প্রোডাকশনের পক্ষে আবেদন পত্রে বলা হয় অস্ট্রেলিয়ায় তিনটি গান ও কিছু দৃশ্যের শুটিং করা হয়েছে।

এক্ষেত্রে বিষয়টি নিয়ে স্বভাবতই সংশয় তৈরি হয়েছে। আদতে ছবিটি মুক্তি পাবে কি না! তবে এরইমধ্যে যদি তথ্যমন্ত্রণালয় থেকে অনুমতি না পায় তাহলে ছবি মুক্তির সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। আর যদি অনুমতি পেয়ে যায় তাহলে তো আর কোনো সমস্যাই নেই। ইতিমধ্যে ছবিটির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহীন আরা বেগমের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এরকম একটি চিঠি পেয়েছি। আরেকজন সচিব বিষয়টি দেখছেন। তবে এখন পর্যন্ত ছবিটির বিষয়ে কিংবা আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

‘সুপার হিরো’ ছবির চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল, পরিচালনা করেছেন আশিকুর রহমান। ছবিটি নির্মিত হবে অ্যাকশন থ্রিলারধর্মী গল্পে। শাকিব-বুবলী জুটি ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’ ছবিগুলো অভিনয় করেছেন। এবং চারটি ছবিই মুক্তি পেয়েছে। এছাড়া তাদের অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি রয়েছে মুক্তির প্রতীক্ষায়।

Jui  Banner Campaign
ট্যাগ: আশিকুর রহমানতথ্য মন্ত্রণালয়তাপসী ফারুকবুবলীলিড বিনোদনশাকিব খানসুপার হিরো
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেছে বিএনপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বাংলাদেশের নির্বাচনের পর ভারতের বিপক্ষে খেলতে চাইবে পাকিস্তান: চেতন শর্মা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT