চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য প্রযুক্তি খাতকে হুয়াওয়ে সহায়তা করবে: পলক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের প্রবৃদ্ধিতে এবং আইসিটি খাতের জন্য প্রতিভাবান তরুণদের স্বার্থে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) সঙ্গে চারটি কর্মসূচি চালু করতে যাচ্ছে হুয়াওয়ে।

এই চুক্তির আওতায় হুয়াওয়ে দেশের তথ্য প্রযুক্তি খাতকে সহায়তা করবে বলে মনে করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এ উপলক্ষে তিন পক্ষের মধ্যে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বিসিসি মিলনায়তনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় শিগগিরই শিক্ষার্থী, গবেষক, বিশ্ববিদ্যালয়, ডেভেলপার, স্টার্টআপ ও সংশ্লিষ্টদের জন্য ‘বাংলাদেশ আইসিটি কম্পিটিশন ২০২০’, ‘আইসিটি জয়েন্ট ইনোভেশন সেন্টার’, ‘হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমি’ এবং ‘কিউরেটিং বাংলাদেশি স্টার্টআপস’– শীর্ষক চারটি ভিন্ন ভিন্ন প্রোজেক্ট শুরু হবে।  এর মধ্য থেকে বাংলাদেশ আইসিটি কম্পিটিশন ২০২০, আইসিটি জয়েন্ট ইনোভেশন সেন্টার এবং কিউরেটিং বাংলাদেশি স্টার্টআপস আয়োজনে হুয়াওয়ের সঙ্গে কাজ করবে বিসিসি।  হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমি সংশ্লিষ্ট কাজে হুয়াওয়ের পাশে থাকবে বিএইচটিপিএ।   প্রতিষ্ঠানগুলো উদ্বোধনের দিন থেকে অন্তত তিন বছরের জন্য নিজ নিজ প্রকল্প ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের সমন্বিত উদ্যোগ এবং প্রকল্পগুলো তরুণ, আইসিটি ও কর্মসংস্থাননির্ভর। চুক্তিটি তরুণ শিক্ষার্থী, আমাদের গবেষক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবকদের যথাযথ প্রশিক্ষণ দিতে সক্ষম হবে।  একই সঙ্গে হুয়াওয়ের উদ্ভাবিত বিশ্বের সর্বশেষ প্রযুক্তির অভিজ্ঞতা নেওয়ার সুযোগ তৈরি করবে।

দুই মাসব্যাপী ‘বাংলাদেশ আইসিটি কম্পিটিশন ২০২০’ কর্মসূচি ডিসেম্বর থেকে শুরু হবে। আইসিটি জয়েন্ট ইনোভেশন সেন্টার কর্মসূচিতে বিসিসি ও হুয়াওয়ে’র সমন্বয়ে একটি যৌথ দল গঠন করা হবে, যার উদ্দেশ্য হবে এই ইনোভেশন সেন্টারের মাধ্যমে সরকারি মালিকানাধীন গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও উন্নয়ন কাঠামো তৈরিতে সহায়তা করা।  হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমি’র লক্ষ্য শিল্পখাত ও অ্যাকাডেমির মধ্যে আইসিটি বিষয়ক জ্ঞান ও দক্ষতার মধ্যে ব্যবধান দূর করা।

Reneta

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এলআইসিটি প্রকল্পের পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী ঝ্যাং ঝেংজুন।  এ সময় আরও উপস্থিত ছিলেন— হোসনে আরা বেগম, ব্যবস্থাপনা পরিচালক বিএইচটিপিএ, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্য-প্রযুক্তিহুয়াওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

রদ্রির পিঠে অস্ত্রোপচার হয়েছে, সবশেষ যা জানাল ম্যানসিটি

জুলাই ২৯, ২০২৬
টেলিভিশনের বিকাশে বিটিভি’র সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

জুলাই ২৯, ২০২৬

মালদ্বীপ সরকারকে বাংলাদেশের প্রিমিয়াম মৌসুমি আম উপহার

জুলাই ২৯, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জে বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে মাইকিং

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT