চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য প্রযুক্তি আইনে ২৮ উসকানিদাতার বিরুদ্ধে মামলা

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৩:১২ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০১৮
অপরাধ
A A

শিক্ষার্থীদের আন্দোলনে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ধ্বংসাত্মক কার্যক্রমের উসকানিদাতা হিসেবে ২৮টি ফেসবুক ও টুইটার আইডি শনাক্ত করে রাজধানীর রমনা থানায় একটি মামলা করেছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

রাজধানীর রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এই মামলা করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

রমনা থানা জানায়, আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক লেখা, পোস্ট, ভিডিও আপলোড করার জন্য রমনা মডেল থানায় গত বৃহস্পতিবার ডিএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সোস্যাল মিডিয়া মনিটরিং টিমের এএসআই মোঃ ইয়াছিন মিয়া ২৮ ইউজারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন ।

ফেসবুক ইউজার নেমঃ Ray Han, Ariful Islam Jihad, Habibur Rahman, Saidul Apu, সাইদুল ইসলাম তহিদ, Gazi Abu Yousah, নুরুলহক নুর, Nasif Wahid Faizal, Sabin Rahman Nomun

ফেসবুক পেইজঃ Amra Nobin, ফাকিবাজ লিংক, AndolonNews, বাঁশের কেল্লা-Basherkella

ফেসবুক গ্রুপঃ বিএনপি সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ (BSGKS) groups, FightForSurvivorsRight

Reneta

ফেসবুক ভিডিও লিংকঃ
* https://www.facebook.com/newbasherkella/videos/1941294905958464,
* https://www.facebook.com/sajinhmedkawshik/videos/2280508665305918,
* https//www.facebook.com/Rmbds/videos/3490094451009132,
* https://www.facebook.com/ZahidFSarderSaddi/videos/1915752638487903,
* https://www.facebook.com/Rmbds/videos/3489698281048749,
* https://www.facebook.com/BTP2471/videos/2146504468945665,
* https://www.facebook.com/shakoat/videos/1895201127184353,

টুইটার : Shamim Shuvo@shuvo , SaimoonHossain, Nowrin07, RanaMasum1, dipukhanbnp, IdrishHossain, IamNinisRimi, m_amin_99, BiplobiKaji, Zoombangla@zoombangla,

অন লাইন নিউজঃ banglamail71,

নিউজ পোর্টালঃ https://news.zoombangla.com

সাইবার ক্রাইম ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন: মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করে কোমলতি শিশুদের মনকে নষ্ট করার উদ্দেশে ২৮টি আইডির বিরুদ্ধে মামলা হয়েছে। আইডিগুলো থেকে শিক্ষার্থীদের খারাপ কাজের জন্য উৎসাহিত করা হয়েছে। শিশুরা এ কাজে যুক্ত হচ্ছে না, কিন্তু একে পুঁজি করে বিভিন্ন দুষ্কৃতকারীরা শিশুদের মাঝে ঢুকে খারাপ কাজ করছে। অচিরেই আইডিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উসকানির বিষয়ে শনিবার সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, গোয়েন্দা ও সোশ্যাল মিডিয়ার তথ্যে জানা গেছে শিক্ষার্থীদের এই আন্দোলনকে রাজনীতিকরণ করার চেষ্টা চলছে। ছাত্রদের স্কুল ড্রেসের বিক্রি ও বানানো বেড়েছে। আমরা ছাত্রদের নিরাপত্তার জন্য শঙ্কিত। যারা এসব কাজ করছে তাদের আমরা চিহ্নিত করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT