চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্যপ্রযুক্তি খাতে ধারণার চেয়েও বেশি সমস্যা: মোস্তাফা জব্বার

শাহাদাত হোসেনশাহাদাত হোসেন
১০:১১ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

নবনিযুক্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে ধারণার চেয়েও বেশি সমস্যা রয়েছে। সবার সাথে কথা বলে মনে হচ্ছে কানাগালির ভেতর আছি। টেলিকম বিভাগে ক্যান্সারের মতো সমস্যা বিরাজ করলেও এতদিন সমস্যা দূর করার কোন উদ্যোগ নেয়া হয়নি।

মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বেসিস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসব সমস্যার সমাধানের বিষয়ে তিনি বলেন: একজন ডাক্তার যখন রোগীর রোগ সম্পর্কে সঠিকভাবে জানবে, তখন চিকিৎসা করে রোগ সারানো সময়ের ব্যাপার। আমি এই খাতে কাজ করছি ৩০ বছর ধরে। আমি জানি কোথায় সমস্যা আছে। আমি কানাগলির শেষ দেয়ালটা ভেঙে দিতে চাই।

নিজের কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন: আগামী একশ’ দিনের একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। আমি প্রথমেই গুরুত্ব দিচ্ছি ইন্টারনেটের দাম কমানো এবং সবাইকে ইন্টারনেট সেবার আওতায় আনার উপর।

‘‘ইন্টারনেট এখনও সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আসেনি। এটা বিটিআরসি’র ব্যর্থতা যে এখনও তারা ইন্টারনেটের মূল্য নির্ধারণ করে দিতে পারেনি। মোবাইল অপারেটরগুলো কম দামে ব্যান্ডউইথ কিনে সাধারণ মানুষের কাছে বেশি মূল্যে ডাটা বিক্রি করছে। তাদের এই কাজ করতে দেওয়া উচিত হবে না’’, বলেন মোস্তাফা জব্বার। এ বিষয়ে দ্রুতই বিটিআরসি’র সাথে বসবেন বলেও জানান তিনি।

ডিজিটালাইজেশনের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে দেশকে বদলে দেওয়া হবে জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, দেশ বদলে দেওয়ার জন্য সবকিছুই ডিজিটালাইজ করতে হবে। এজন্য আগামী এক বছর সংগ্রাম করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

Reneta

তথ্যপ্রযুক্তি খাতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সুযোগ বাড়ানোর উপর জোর দিয়ে মন্ত্রী বলেন: আমি চাই দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোই এখানে আধিপত্য করুক। দেশীয় প্রতিষ্ঠান থাকতে বিদেশি প্রতিষ্ঠান এখানে আধিপত্য করবে আমি এটা হতে দেবো না।

হার্ডওয়্যার খাত সম্পর্কে তিনি জানান: সরকার এ খাতকে গুরুত্বের সাথে দেখছে। দেশেই প্রযুক্তি পণ্য উৎপাদনকে উৎসাহিত করতে কাঁচামাল আমদানির উপর শুল্ক নামিয়ে এক শতাংশ করা হয়েছে।

দেশের একটি ডেস্কটপ নির্মাতা প্রতিষ্ঠানের উদাহরণ টেনে মন্ত্রী বলেন: আমি একটা প্রতিষ্ঠানের কথা জানি যারা ৫শ’ ডেস্কটপ দেশেই উৎপাদন করেছে। তাদের লক্ষ্য ছিল তিন মাসে এগুলো বিক্রি করা। কিন্তু মাত্র একদিনেই তারা সেগুলো বিক্রি করতে সমর্থ হয়েছে।

নিজের লক্ষ্যে পৌঁছানোর বিষয়ে এ তথ্যপ্রযুক্তিবিদ বলেন: মন্ত্রী হওয়ার জন্য আমার কোন লবিং ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এ দায়িত্ব দিয়েছেন। আমি তার সম্মান রাখতে চাই।

সংবাদ সম্মেলনের আগে বেসিসের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন: আমি ইংরেজির বিরোধিতা করছি না, এরও প্রয়োজন আছে। বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে হলে ইংরেজি লাগবে। কিন্তু দেশের ৯৬ ভাগ মানুষই ইংরেজি বোঝে না, তাদের জন্য তো বাংলা কন্টেন্ট প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্টারনেটের দামমোস্তাফা জব্বার
শেয়ারTweetPin

সর্বশেষ

আলাভেসকে হারিয়ে বার্সার সাথে পয়েন্ট কমিয়েছে রিয়াল

এপ্রিল ২২, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, সরবরাহে শঙ্কা

এপ্রিল ২২, ২০২৬

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

এপ্রিল ২২, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

এপ্রিল ২২, ২০২৬

১০ মিনিটের অমনোযোগ! নিভে যায় ছোট্ট প্রাণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT