তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আবার শহীদুল আলমের নিঃশর্ত মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দৃক গ্যালারিতে।
এর আগে রোববার রাত ১০ টার পরে তাকে ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী। ১০-১৫ জনের ওই দলটি নিজেদের ডিবির সদস্য বলে দাবি করেন।
তিনি চিৎকার করলেও তাকে জোর করে গাড়িতে তোলা হয়। তারা সিসিটিভি ক্যামেরা ও ফুটেজও নিয়ে যায়। এবং নিরাপত্তারক্ষীদের আটকে রেখে যায়। এসময় তার স্ত্রী রেহনুমা আহমেদ চিৎকার শুনে ছুটে আসলেও গাড়িটি দ্রুত চলে যায়।
রোববার সন্ধ্যায় আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরায় চলমান নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি।








