চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথৈবচ জীবন এখন, তবুও সুবোধরা পালাতে পারে না

হাসিনা আকতার নিগারহাসিনা আকতার নিগার
৬:৫০ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২০
মতামত
A A

দুনিয়া কতটা বদলেছে তার হিসেবে করলে পজিটিভ ভাবনাগুলো হোঁচট খায়। করোনা ভাইরাস আছে কি নেই- তার সদুত্তর পাওয়া মুশকিল। তবে এ ভাইরাসের সাথে বসবাস করতে হবে এটাই বাস্তবতা। নিয়তির বিধানকে মেনে নিয়ে মানুষ বাঁচার তাগিদে উপেক্ষা করছে কোভিড- ১৯ কে। বিচ্ছিন্ন হয়ে ঘরবন্দি জীবন মানুষের পৃথিবীতে অসম্ভব তাই প্রমাণ করেছে এ ভাইরাস। যতই প্রযুক্তি নির্ভর হোক বিশ্ব, তবুও যাপিত জীবনে সকল কর্ম ডিজিটালে সম্ভব নয় এটাই প্রমাণিত সত্য।

করোনা পরবর্তী জীবনে সারা বিশ্ব স্থবিরতা কাটিয়ে উঠতে চেষ্টা করছে। কিন্তু পুনরায় কোভিডের আক্রমণ নিয়ে শঙ্কিত বলে স্বাভাবিক জীবনে ফেরা সহজ হচ্ছে না। এ ভাইরাসের ভ্যাকসিন কবে আবিষ্কার হবে তা বলা মুশকিল। তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে কোভিড-১৯ থেকে পরিত্রাণ পেতে। কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা দেখে মনে হয় না করোনা ভাইরাস নিয়ে মানুষ শঙ্কিত। সীমিত পরিসরে এখন আর কিছু নেই। বিধি নিষেধ যেমন মানছে না তেমনিভাবে কমছে টেস্টের পরিমাণ। অন্যদিকে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তির রক্ষা করতে গিয়ে হয়রানিতে পড়ছে রেমিট্যান্স যোদ্ধারা। করোনা ভাইরাসের টেস্ট করতে গিয়ে বিদেশ যাত্রীদের হয়রানি হতে হচ্ছে অপরিকল্পিত সিদ্ধান্ত ও সমন্বয়হীনতার কারণে।
করোনা ভাইরাস আজ না হয় কাল চলে যাবে। কিন্তু দেশের মানুষের আর্থিক সংকট জটিল আকার ধারণ করছে। কেউ চাকরি হারিয়েছে, কেউ বেতন পাচ্ছে না। আবার কেউ ব্যবসার লোকসান পুষিয়ে নিতে না পেরে দিশেহারা। ভবিষ্যতের সঞ্চিত অর্থ ভেঙ্গে জীবনটা বাঁচিয়ে রাখছে কোনভাবে। অর্থ ছাড়া জীবন অচল। করোনা ভাইরাস সমাজের মন্দকে কমিয়ে দিতে পারেনি। বরং একটা অস্থির পরিবেশ তৈরি করেছে সামগ্রিকভাবে। যে সমাজ থেকে বিবেক বোধ ও দায়িত্ববান সুবোধরা চাইলেও পালাতে পারবে না। পরিবার পরিজন সন্তানের মুখের অন্ন, থাকার জন্য বাসস্থানের, চিকিৎসা ব্যবস্থা সহ যাবতীয় প্রয়োজন মেটানোর দায়কে অস্বীকার করে পালাতে পারে না সুবোধরা। করোনা ভাইরাস মানুষকে চরম এক পরীক্ষার সম্মুখীন করে দিয়েছে। ঘুরে দাঁড়াতে হলে কেবল মানসিক শক্তি থাকলে চলে না। তার সাথে আর্থিক সংগতি বিবেচ্য।

কিন্তু বর্তমান সময়ে কোনভাবে সামাজিক অবস্থানকে সমন্বয় করে চলা মধ্যবিত্ত নামধারী পরিবারগুলোর জীবন তথৈবচ। তাদের কাছে করোনা ভাইরাসের চেয়েও ভয়ংকর আর্থিক দৈন্যতা। তিন মাসের লকডাউনের কারণে শহর ছেড়ে গ্রামে চলে গিয়েছে অনেকে। সন্তানদের ভালো স্কুলে পড়ানো ও অনেকের পক্ষে আর সম্ভব হবে না। খেয়ে পরে বাঁচার সাথে মানসিকভাবে হতাশা গ্রাস করেছে ক্রমশ এ শ্রেণির মানুষকে।

একটা মহামারির ছাপ দীর্ঘদিন রয়ে যায় দেশে নানাভাবে। তবে এবারের কোভিড-১৯ এর মহামারিতে মানবতার নামে দুর্নীতি দেখে মনে হয়েছে, ‘মানুষের বিবেক পরাজিত।’ মৃত্যু, রোগকে পুঁজি করে অর্থের পাহাড় গড়েছে এক শ্রেণি। আর এক শ্রেণি বাঁচার তাগিদে দিশেহারা হয়ে রাস্তায় নেমেছে কাজের আশায়।

কারণ তাদের বিবেক আর মন কাঁদে অসহায় সন্তানের মুখ দেখে। তাই সমাজের এ বৈষম্য তাতে সুবোধরা কেবল গিনিপিগ হয়ে বেঁচে থাকে কালে কালে। চাইলেও পালাতে পারে না। কারণ তাদের বিবেক এখনো জাগ্রত বলে তারা অমানুষ হতে পারেনি।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে টেস্ট সিরিজ জয়

মে ২০, ২০২৬
‘সাবা’ চলচ্চিত্রের দৃশ্যে মেহজাবীন ও রোকেয়া প্রাচী

ঈদে চ্যানেল আইয়ে বিশ্বনন্দিত সেই ‘সাবা’

মে ২০, ২০২৬

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম সমাবেশে প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

ছিনতাই চাঁদাবাজি মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স ডিএমপি কমিশনার

মে ২০, ২০২৬

বিদেশেও ভালো করবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী শান্ত

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT