চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যতদিন আমরা থাকবো ততদিন সব উৎসব চলবে

রাজীব আহমেদরাজীব আহমেদ
১২:৫০ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৮
মতামত
A A
মঙ্গল শোভাযাত্রা

৪৭ এ দেশ ভাগে হিন্দু মুসলিম আলাদা হবার পর এ অঞ্চলের মানুষ বেশ বিপাকেই পড়েছিলো। তবে সময় মহাঔষধ। ধীরে ধীরে গড়ে ওঠে নতুন এক জাতিস্বত্তা। আমি বলি আধুনিক বাঙালি মধ্যবিত্ত মুসলিম পরিবার। তাদেরই এক প্রজন্ম আমি বা আমরা। আমাদের সারা বছরই উৎসব লেগে থাকে। শবে বরাতে বোমা ফাটিয়ে, আলো জ্বালিয়ে শহর-গঞ্জ-গ্রাম এক সময় অস্থির বানিয়ে ফেলতাম আমরা। খাওয়া দাওয়ায় একেবারে হুলুস্থুল অবস্থা। রমজান ইবাদতের মাস। সেখানেও খুব গোপনে আমরা আনন্দ খুঁজে নিয়েছি। এই যেমন সেহেরিতে ডাকাডাকি, ভ্রাম্যমাণ ইফতারের দোকান, ঈদ কার্ডের দোকান ইত্যাদি ইত্যাদি। আর ঈদের চেয়ে বড় কোন উৎসব তো হতেই পারে না। আরো রয়েছে শবে কদর, ঈদে মিলাদুন্নবী। আর প্রতি সপ্তাহে তো আছেই জুম্মা।

রাস্তাঘাট তুলনামুলক কিছুটা ফাঁকা থাকায় শুক্রবারের উৎসবের আমেজ আরো বেড়েছে। এতো গেল ধর্মীয় উৎসব। সামাজিক উৎসব তো পড়েই রইলো। আজ এর জন্মদিন তো কাল ওর বিয়ে। ইংরেজী বছর শেষ হলে আবার বাংলা বছর। আর এই সব উৎসব আমাদের ফুর্তিবাজ এক জাতি বানিয়েছে। থাক না একটু অভাব-অনটন, আনন্দ উৎসব চালু থাকে বাঙালি মধ্যবিত্ত মুসলিম পরিবারে। আর এ সব উৎসবের অন্যতম বাংলা বর্ষবরণ। ছোটবেলা থেকেই পহেলা বৈশাখে ধর্ম গোত্র নির্বিশেষে সবাইকে মেতে উঠতে দেখেছি বৈশাখের প্রথম ভোর থেকে।

এর মধ্যে দেশে এসেছে নতুন স্কুল ফেসবুক। যেখানে রাত দিন ২৪ ঘন্টা ক্লাস নেন এ্যাকাউন্ট হোল্ডাররা। ফেসবুকে সবাই ছাত্র আবার সবাই শিক্ষক। জ্ঞানে জ্ঞানে ছয়লাব ফেসবুক। সেই ফেসবুকের কল্যাণে গত কয়েক বছর ধরে জানতে পারছি, বাংলা নতুন বছর উদযাপন নাকি আমাদের উৎসব না। এটা সনাতন ধর্মীয়দের। কী বলবো এই শ্রেণির মানুষকে!!! এরা বাংলা নতুন বছর উদযাপন করতে দেবে না, অথচ বোমা মারলেও পেট থেকে বাংলার বাইরে অন্য কোন শব্দ বের হবে না। তাও আবার অশুদ্ধ উচ্চারণে।

আমার মেয়ের ডাক নাম জল। এই নিয়ে আমাকে বহুজনে বলেছেন জল নাকি হিন্দু নাম। কেন তার কোন জবাব নেই। অথচ সারা পৃথিবীর অধিকাংশ হিন্দু বসবাসকারী দেশ ভারতের এক পশ্চিম বাংলা ছাড়া প্রায় সব স্থানেই পানি বলা হয়। তাহলে পানি কেন হিন্দু শব্দ না হয়ে জল হলো? জানি এগুলো একেবারেই শিশু মস্তিকের আলোচনা। তবু করতে হচ্ছে। কারণ ভীষণ কষ্ট হয় যখন দেখি পহেলা বৈশাখ উদযাপনের বিপক্ষেও আমাদেরই অনেক ভাই-বন্ধু। পহেলা বৈশাখ আমার কাছে পাঞ্জাবির মতো। যে পোশাক পরে আমরা মসজিদেও যাই আবার মন্দিরেও যাই।

আসলে পাঞ্জাবি দেখতে সুন্দর, আরামদায়ক যে কোন পরিস্তিতিতে মানানসই। একটি বছর শেষে নতুন বছর আসবে তাকে তো অবশ্যই বরণ করে নিতে হবে। আপনি আমি কি আমাদের সার্মথ্য অনুযায়ী বছরের প্রথম দিন ভালো খাবার খাবো না!! আমার শিশুকে কি ২০/২৫ টাকা দিয়ে একটা ডুকি কিনে দিবো না!! আশ্চর্য এ কেমন কথা। কোটা নিয়ে আন্দোলন করছেন ভালো কথা। তাই বলে চারুকলার ওপর হামলে পড়তে হবে কেন? নিজেদের টাকা দিয়ে নিজেরা একটু রঙের খেলায় মাতবে বছরের প্রথম দিন এতে এতো আপত্তি কিসের?

বিশ্ব ইজতেমায় যে লাখ লাখ মানুষ দেখতে পান তারা আর পহেলা বৈশাখ উদযাপনের মানুষ কিন্তু একই। এই আমরাই যাই জানাযায় এই আমরাই যাই সিনেমায়। ভোরে ঘুম ভেঙ্গে আমরাই মসজিদের পানে ছুটি। আবার ঘুম ভাঙতে দেরি হলে পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই। অন্য জাতের প্রেতাত্মা তুমি আমাকে নিয়ে শঙ্কিত হয়ো না। আমি আমার মতো ভালোই আছি। আমি আধুনিক বাংলা মধ্যবিত্ত মুসলিম পরিবারের সন্তান। আমি আমার সংস্কৃতির একটি কণাও ছেড়ে দেবো না। আমি আমার গৌরবের ইতিহাস সংরক্ষণ করবো। আমি চৈত্র সংক্রান্তি উদযাপন করবো। পরদিন বর্ষবরণ। যতদিন আমরা থাকবো ততদিন সব উৎসব চলবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উৎসবপহেলা বৈশাখ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বাজেট (২০২৬-২৭) পর্যালোচনা: কিছু পরামর্শ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এআই স্মার্ট গ্লাসে পরীক্ষায় নকল, এশিয়াজুড়ে উদ্বেগে সতর্কতা জারি

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৮ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

জুন ২৮, ২০২৬

বিশ্ব সংগীত দিবসে আর্টিস্ট ক্লাবে মুগ্ধতার ‘মিউজিক্যাল মেহফিল’

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১৫ দিনের জন্য জিও নিউজের সম্প্রচার স্থগিত করেছে পাকিস্তান

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT