চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীকে থাপ্পড় দেয়ায় র‌্যাব সদস্য বরখাস্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৮
অপরাধ
A A

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে টহলরত অবস্থায় এক শিক্ষার্থীকে থাপ্পড় মারায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে।

লাঞ্ছিত শিক্ষার্থী হলেন জহরলাল রায়। তিনি ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক। বরখাস্ত হওয়া সদস্য হলেন র‌্যাব-৩ এর সিপাহী জিয়া (আনসার)।

প্রত্যক্ষদর্শীরা জানায়: টিএসসির চায়ের দোকান থেকে নিচে নামার সময় জহরলালের গায়ের চাদর র‌্যাব সদস্য জিয়ার গায়ে লাগে। মূহুর্তেই জহরলালকে থাপ্পড় মারেন অভিযুক্ত জিয়া। পরে সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা এই ঘটনার প্রতিবাদ জানান।

‘পরবর্তীতে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাইনুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সভাপতি তুহিন কান্তি দাস আসেন। তারা র‌্যাবের টহলরত টিম ইনচার্জ আজিজুল হকের সঙ্গে বৈঠক করেন। সেখানে আজিজুল হক জিয়াকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানান।’

এ বিষয়ে সহকারী প্রক্টর মাইনুল করিম চ্যানেল আই অনলাইনকে বলেন: এই ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। অভিযুক্ত সদস্যের বিচার করে র‌্যাব তার অনুলিপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠাবে।

র‌্যাবের টহলরত টিম ইনচার্জ আজিজুল হক বলেন: এই ঘটনায় র‌্যাব-৩ এর উপ-অধিনায়ক মেজর রাহাত হারুন খান অভিযুক্ত সদস্যকে সাময়িক বরখাস্ত করার কথা জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে শাস্তির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে পাঠানো হবে।

ট্যাগ: র‌্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালাস পেলেও মুক্তির আগে তোরাব আলীর মৃত্যু

পরবর্তী

গণতন্ত্রকে আরো দুর্বল করার নির্বাচন নাকি শক্তিশালী করার

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্রকে আরো দুর্বল করার নির্বাচন নাকি শক্তিশালী করার

আবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী

সর্বশেষ

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT