শিক্ষা

আরেফিন সিদ্দিকের সঙ্গে ঢাবি ভিসি প্যানেলে অাঃ আজিজ ও কামাল উদ্দিন

ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য নির্বাচনের জন্য তিন সদস্যের প্যানেল ঠিক করেছেন আওয়ামী-বামপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সিনেটররা।

এই প্যানেলে বর্তমান উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে কোষাধ্যক্ষ কামাল উদ্দিন এবং নীল দলের সাবেক আহ্বায়ক ও রসায়নের অধ্যাপক ড. আঃ আজিজ রয়েছেন।

বিএনপি জামায়াতপন্থী সাদা দল এ অধিবেশন বর্জন করায় এই প্যানেলটিই চূড়ান্ত। ৩৫ জন শিক্ষক প্রতিনিধির মধ্যে নীল দলের সিনেটর সংখ্যা ৩৩ জন।

প্রস্তাবক শিক্ষক সমিতির সহ সভাপতি এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলি রুবাইতুল ইসলাম। সমর্থক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ রহমত উল্লাহ।

শনিবার বিকেল চারটায় সিনেটের এ বিশেষ অধিবেশন শুরুর আগে নীল দলের সিনেটরদের এক বৈঠকে এ প্যানেল চূড়ান্ত হয় বলে সভায় উপস্থিত নীল দলের একজন সিনেটর চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

বিষয়:ঢাবি ভিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…