চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগ

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
১০:০৭ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।

বুধবার ভুক্তভোগী শিক্ষক অধ্যাপক ড. মোঃ. আনোয়ারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম তার কক্ষে সহযোগী অধ্যাপক ড. মোঃ. আনোয়ারুল ইসলামকে মারধর করেন।

ঘটনার বিবরণে আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, একাডেমিক কমিটির মিটিংয়ে না আসায় চেয়ারম্যান তার কাছে কৈফিয়ত জানতে চান। এসময় চেয়ারম্যান অনেক গালিগালাজ করে তাকে কারণ জানিয়ে দরখাস্ত দিতে বলেন।

ভুক্তভোগী শিক্ষক দরখাস্ত না দিয়ে ছুটির ফরম জমা দেবেন জানালে তখন অন্য সহকর্মীদের সামনে চেয়ারম্যান শার্টের কলার ধরে তাকে ধাক্কা দেন মেজবাহ-উল-ইসলাম। এসময় সহকর্মীরা চেয়ারম্যানকে আটকানোর চেষ্টা করেন। তারা চলে গেলে চেয়ারম্যান মেজবাহ ফের আনোয়ারুলের ওপর চড়াও হন এবং তাকে লাথি ও ঘুষি দেন। মারধরের পরে বিভাগের অন্য শিক্ষকরা গাড়িতে করে আনোয়ারুলকে বাসায় পাঠিয়ে দেন।

বিভাগের কয়েকজন শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীরা নাম প্রকাশ না করার শর্তে চ্যানেল আই অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Reneta

একজন শিক্ষক বলেন, এ ধরনের ঘটনা অন্য শিক্ষকের সঙ্গেও আগে ঘটিয়েছেন মেজবাহ।

জানতে চাইলে ঐ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম বলেন, ‘মারধর করার প্রশ্নই ওঠে না। মিটিংয়ে অনুপস্থিতি নিয়ে কথা হয়েছিল। এসময় তিনি উত্তেজিত হয়ে যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবিমারধর
শেয়ারTweetPin4

সর্বশেষ

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT