বাংলাদেশ

ঢাবির যে ছাত্রাবাসে ছাত্রলীগের জন্ম

শেখ মুজিবের কথা বলি-৬

বঙ্গবন্ধু-ঢাবির শেরে বাংলা একে ফজলুল হক হল-ছাত্রলীগের জন্ম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল। শেরে বাংলা এ কে ফজলুল হকের নামে প্রতিষ্ঠিত এ ছাত্রাবাসেই ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

হলের সম্মেলন কক্ষে এক সভার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে অবিভক্ত পাকিস্তানের প্রথম ছাত্রসংগঠন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের।

অ্যাসেম্বলি রুমটি এখন হলের টেলিভিশন কক্ষ হিসেবে ব্যবহার হয়। এখানে শেখ মুজিবুর রহমান ছাত্রনেতাদের সাথে নানা সময়ে বিভিন্ন সভা করতেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বঙ্গবন্ধু-ঢাবির শেরে বাংলা একে ফজলুল হক হল-ছাত্রলীগের জন্ম
সম্মেলন কক্ষটি এখন টেলিভিশন কক্ষ

তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে ভাষা আন্দোলন, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, গণঅভ্যুত্থান, স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাত্রলীগ।

স্বাধীনতা যুদ্ধে ছাত্রলীগের নেতৃত্বে গঠিত হয় মুজিব বাহিনী। মুক্তিযুদ্ধের পর গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে প্রতিষ্ঠিত ছাত্রলীগ।

আরও দেখুন ভিডিও প্রতিবেদনে:

বিষয়:শেখ মুজিবুর রহমান শোকাবহ আগস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…