চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২১
বাংলাদেশ
A A
প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে অতিথি ও সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ও এলামনাই এসোসিয়েশন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন হয়েছে।

সম্প্রতি প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তিতে ক্লাবের পক্ষ থেকে ঢাকা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুই’শ জনের অধিক ক্লাব সদস্যদের মধ্যে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তারা, একাধিক সরকারি ও বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান, একাধিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান ও সিনিয়র শিক্ষকবৃন্দ এই অনুষ্ঠানে একত্রিত হন।

Banglabid

উল্লেখযোগ্য গণ্যমান্য ব্যক্তিত্বদের মধ্যে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাবেক ইউজিসি চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আব্দুল মান্নান চৌধুরি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি ও ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মান্নান চৌধুরি, পল্লি সঞ্চয় ব্যাংকের এমডি খন্দকার আতাউর রহমান, রূপালী ব্যাংকের এমডি মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন গাজী আশরাফ হোসেন লিপু, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আব্দুল মঈন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল। এটি যেকোন বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের উদ্যোগে গড়া প্রথম কোন ক্লাব বলে জানা যায়। অনুষ্ঠানে কেক কেটে ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইট “managementfbsclub.com” এর শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠিত সংগীত দল “জলের গান” ব্যান্ড মনোজ্ঞ গান ও ধৃতি নৃর্তনালয় নাচ পরিবেশন করে।

ঢাবির ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীতে ২০২০ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয় প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন হিসেবে। ক্লাবটিতে ইনডোর ও আউটডোর খেলাধুলার সুযোগ-সুবিধা, সুবিশাল লাইব্রেরি, জিমনেসিয়াম, সুইমিং পুল ও রেস্টুরেন্ট সার্ভিসসহ অন্যান্য অত্যাধুনিক সেবার পরিকল্পনা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের ক্লাব সদস্যদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সামাজিক দায়িত্ব পালন করে বাংলাদেশের অন্যতম সফল ও প্রতিষ্ঠিত ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে ক্লাবের সকল সদস্য ও পরিচালনা পরিষদ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিআরটিসির সব বাসেই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া সুবিধা পাবে

পরবর্তী

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ১

পরবর্তী

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ১

নরসিংদী ও মুন্সীগঞ্জে নির্বাচনের পর সহিংসতায় নিহত ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী ও মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৩

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT