চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির নাটমণ্ডলে শুরু হয়েছে ‘রসপুরাণ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে ড. আহমেদুল কবির-এর নাট্যভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় নাটক ‘রসপুরাণ’। যা আগামী ৪ মে পর্যন্ত নাটমণ্ডল মিলনায়তনে মঞ্চস্থ হবে।

এক ঘন্টা পনেরো মিনিটের নাটক ‘রসপুরাণ’ প্রতিদিন সন্ধ্যা ৭ টায় শুরু হয়। তবে শুক্রবার সন্ধ্যা ৭ টা থেকে দুটি শো অনুষ্ঠিত হবে।

ভারতীয় উপমহাদেশের প্রাচীন ভারতীয় নাট্য ও সংগীত বিশারদ ভরত মুনি রচিত নাট্যশাস্ত্র বর্ণিত ভাব ও রসনিষ্পত্তি প্রক্রিয়া অনুসরণে অষ্টরসের আখ্যানে প্রাণ পেয়েছে নাটক রসপুরাণ।

এর উপজীব্য হলো মানুষের সভ্যতার দ্বান্দ্বিক অগ্রগতির ইতিহাস, যুদ্ধ, হত্যা, ভয়, ক্রোধ শেষে যুথবদ্ধ জীবনে অফুরান ভালোবাসা ও সৌন্দর্যের প্রয়োজনীয়তা। উপমহাদেশের প্রাচীন শিল্পভাবনায় উদ্দীপ্ত সমকালীন নাট্যরূপায়ণে যোজিত হয়েছে রামায়ণ, এবং মহাভারতের নির্বাচিত বিভিন্ন দৃশ্যের সারাৎসার।

নাট্যভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন ড. আহমেদুল কবির। পোশাক পরিকল্পনায় : উম্মে সুমাইয়া, পোশাক পরিকল্পনা তত্ত্বাবধানে ওয়াহীদা মল্লিক এবং দেহবিন্যাস ও চলনে অমিত চৌধুরী।

Reneta

নাটকটিতে অভিনয় করছেন নীলিমা হোসেন, তনুশ্রী কারকুন, জান্নাতুল ফেরদৌস জিম, নিকিতা আযম, সুজানা জাহেদী, মোসা. নাসরিন সুলতানা, প্রণব রঞ্জন বালা, ওবায়দুর রহমান সোহান, দীপম সাহা, ফারজাদ ইফতেখার, হোসাইন জীবন, নাজমুল হোসেন, মো. রাফায়াতুল্লাহ, মো. আবতাহী সাদমান ফাহিম, শাহ্বাজ ইশতিয়াক পূরণ, মো. তানভীর আহম্মেদ ও সায়র নিয়োগী।

ছবি: টিটু

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইতিহাসঢাবিনীলিমা হোসেনভয়যুদ্ধলিড বিনোদনসুজানা জাহেদীহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করতে চাইলে আমরা বসে থাকবো না’

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতকে সতর্ক করে জামায়াত আমিরের যে বার্তা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্দোলনে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সমন্বিত সড়ক নিরাপত্তা আইন খসড়া নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাগরতলে সাবমেরিন ইন্টারনেট লাইন কি এখন ইরানের নতুন অস্ত্র?

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT