চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে ‘স্বাধীনতা বিরোধীদের’ অবাঞ্ছিত ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বাধীনতা বিরোধী ও জামায়াতের প্রার্থীদের অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ। পাশাপাশি ক্যাম্পাসে তাদেরকে দেখলে ‘পিটিয়ে শুইয়ে’ দেয়ারও ঘোষণা দেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাধীনতা বিরোধীদের বয়কটের আহ্বান জানিয়ে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন তিনি। বিক্ষোভ মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সনজিত চন্দ্র দাস বলেন, ঢাবি ক্যাম্পাসে স্বাধীনতাবিরোধীদের উত্থান দেখলে পিটিয়ে একদম জায়গায় শুইয়ে দেয়া হবে। যারা জঙ্গি তৎপরতা চালায় তাদের সকল ছাত্র সংগঠনকে আমরা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলাম। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেয়া হবে।

Banglabid

তিনি বলেন, তারেক জিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি কর্মকাণ্ড করতে দেয়া হবে না। আপনি নিজে দেশে নেই, দেশের মানুষের সুখ-দুঃখের সঙ্গে আপনি পরিচিত নন। আপনি নিজে মূর্খ, বাংলাদেশে আপনি মূর্খের সরকার কায়েম করতে চান।

ছাত্রদলকে ‘স্বাধানতা বিরোধী সংগঠন’ উল্লেখ করে সনজিত বলেন, এই বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি কার্যক্রম চলতে দেয়া হবে না।

এসময় ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, আপনারা ব্যালটের মাধ্যমে মৌলবাদী দল বিএনপিকে বর্জন করবেন। শেখ হাসিনাকে বিজয়ের মাধ্যমে বাংলাদেশে একটি উন্নত দেশ প্রমাণ করে ছাড়বেন। দেশে স্বাধীনতা বিরোধীদের যারা পৃষ্ঠপোষকতা করে, তাদের ভোটে যাওয়ার কোনো অধিকার নেই। রাজনীতি করার অধিকার নেই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা মুক্তিযুদ্ধের অঙ্গীকারের কোন রাজনৈতিক দল ছাড়া অন্য রাজনৈতিক দলের প্রচারণা দেখতে চাইনা। যুদ্ধাপরাধীদের কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে  ক্যাম্পাসে দেখতে পেলে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবে।

Reneta

সমাবেশ থেকে তারা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করেন। সাদ্দাম হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী ও ঢাকা-৮ আসনের মহাজোট মনোনীতি প্রার্থী রাশেদ খান মেনন, টিএসসি ভিত্তিক সংগঠন স্লোগান একাত্তরের সভাপতি কাজী সুজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি ছাত্রলীগলিড নিউজস্বাধীনতা বিরোধী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যৌন হেনস্তার দায়ে ‘নিষিদ্ধ’ সাজিদ খান

পরবর্তী

নির্বাচনে বিএনপিকে ‘না’ বলতে হবে: মেনন

পরবর্তী

নির্বাচনে বিএনপিকে ‘না’ বলতে হবে: মেনন

আনসার আল ইসলামের অপারেশনাল টিমের সদস্য আটক

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT