চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে মেট্রোরেল নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ

নাসিমুল শুভনাসিমুল শুভ
১১:৩৩ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার সকাল থেকে ক্যাম্পাসের ভেতর দিয়ে মেট্রোরেল রুটের পক্ষে ও বিপক্ষে পাল্টাপাল্টি সমাবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।মেট্রোরেলের রুট বদলানোর দাবিতে সরব শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য পাদদেশে সমাবেশের ঘোষণা দিলেও তাদের আগেই ‘ঢাবি দিয়েই মেট্রোরেল চাই’ এমন দাবি নিয়ে সভাস্থলের দখল নেয় আরেকদল শিক্ষার্থী। এসময় সমাবেশ ঘিরে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা দেখা দেয়। আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়। তবে সংঘর্ষ এড়িয়ে মেট্রোরুটের পরিবর্তন দাবিকারীরা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসি সড়ক দ্বীপ ( ডাস) সংলগ্ন রাস্তায় অবস্থান নেয়। কয়েকগজ দূরত্বে দুপক্ষ অবস্থান নিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মেট্রোরেলের বিপক্ষে একাংশের শিক্ষার্থীরা ‘মেট্রোরেলের রুট বদলাও, ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁচাও’। এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানার থেকে সমাবেশ ও আন্দোলন করছে।

তাদের দাবি, মেট্রোরেলের রুটটি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে যায়; তাহলে হুমকিতে পড়বে গোটা ক্যাম্পাসের শিক্ষা পরিবেশ। ক্ষতিগ্রস্ত হবে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হবে চারুকলা, টিএসসি ও দোয়েল চত্বর এলাকা। মেট্রোরেলের কারণে কাঁপবে বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্থাপনা কার্জন হলের একেকটি ইট।

মেট্রোরুটের পরিবর্তন দাবি করা শিক্ষার্থীরা বলেন,’অপরিণামদর্শী উন্নয়নে জাতির নেতৃত্ব দেয়া বিশ্ববিদ্যালয়টি অস্তিত্ব সঙ্কটে পড়বে। এমনিতেই ভীড় লেগে থাকা রাস্তায় মাথার ওপর দিয়ে মেট্রোরেল অসহনীয় পরিবেশ তৈরি করবে। একটি গৌরবদীপ্ত ক্যাম্পাসের ওপর দিয়ে এরকম স্থাপনা হলে ঢাবি’র সঙ্গে ফার্মগেট,কমলাপুর,গুলিস্তানের চিত্র মিলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তারা। তবে সার্বিক উন্নয়নের স্বার্থে মেট্রোরেল চান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা অবশ্যই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে আছি, কিন্তু বিকল্প রুট থাকতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুক চিরে কেনো। মেট্রোরেল হবেই তবে রুট বদলাতে হবে’। 

একপাশে যখন এসব যুক্তি তুলে ধরা হচ্ছিলো তখন পাশেই তুলে ধরা হচ্ছিলো মেট্রোরেলের পক্ষে নানা যুক্তি।

অবস্থান কর্মসূচি দিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয়া শিক্ষার্থীরা বলেন,’যারা মেট্রোরেলের রুট পরিবর্তনের সমাবেশ করছে তারা বিশ্ববিদ্যালয়ের ভালো চায় না’। 

Reneta

‘মেট্রো চাই’ দাবিতে বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ানো শিক্ষার্থীদের একজন কবি সুফিয়া কামাল হলের সম্পা। তিনি বলেন,’ আমরা আধুনিক হতে চাই। তাছাড়া মেট্রোরেল হলে যানজট কমবে’। তারপাশে দাঁড়ানো একই হলের কয়েকজন বক্তব্যে মাথা নেড়ে সম্মতি জানায়।

মেট্রো রেলের রুট ঢাবিতেই চাই এমন দাবিতে সরবদের বেশির ভাগই প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এদেরই একজন জিয়া হলের আক্তার। আইন বিভাগের এই শিক্ষার্থী জানান, মেট্রো রেলে যোগাযোগের সুবিধাই হবে। সময় বাঁচবে। ক্যাম্পাসের সৌন্দর্য আরও বাড়বে’।

‘যুক্তি দিয়ে মুক্তি মেলেনা’ লেখা ব্যানার নিয়ে মেট্রো রেলের রুটের পক্ষে দাঁড়ান ঢাবি’র বাসে যাতায়াত করা শিক্ষার্থীরা। তবে মেট্রো রেলের রুট পরিবর্তন দাবিকারীদের সমাবেশে যোগ দিয়ে এই বাসগুলোতে যাতায়াত করা শিক্ষার্থীদের কয়েজন অভিযোগ করেন যারা মেট্রো রুটের স্বপক্ষে দাড়িয়েছে তারা নিজ ইচ্ছায় দাড়ায়নি।  তবে এসব দাবি সত্ত্বেও মেট্রোরেলের পক্ষে সকাল থেকেই রাজু ভাস্কর্যের সামনে আন্দোলন ও সমাবেশ করে শিক্ষার্থীদের একাংশ। তাদের দাবি, মেট্রোরেলটি নির্মাণ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়েল পরিবেশ আরো উন্নত হবে। সুবিধা হবে শিক্ষার্থীদের।

পাল্টাপাল্টি চললেও মেট্রোরেলের নির্মাণ কাজ বাধাগ্রস্ত হবে না তা অগেই জানিয়ে দিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তাই সব বিতর্ক নিয়েই ঢাকার যানজট নিরসনে ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে মেট্রোরেল নির্মাণের কাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেট্রোরেল
শেয়ারTweetPin

সর্বশেষ

রংপুরে চাহিদার তুলনায় ৪ গুণ বেশি শাক-সবজি উৎপাদন

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত অন্তত ৩জন

জুলাই ৭, ২০২৬

২৪ এর গণঅভ্যুত্থান: আন্দোলনের নামগুলো এলো কীভাবে?

জুলাই ৭, ২০২৬

একাত্তরের আজকের দিনে গঠিত হয়েছিলো জিয়াউর রহমানের ‘জেড’ ফোর্স

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT