চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে ভর্তির সুযোগ পাচ্ছেন সেই হৃদয় সরকার

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৭:৫২ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৮
শিক্ষা
A A

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন মায়ের কোলে চড়ে স্কুল কলেজের গণ্ডি পার হওয়া নেত্রকোনার ছেলে হৃদয় সরকার।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় শারীরিক প্রতিবন্ধী হিসেবে হৃদয় সরকারকে ভর্তির সুযোগ দেয়া হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন শারীরিকভাবে প্রতিবন্ধী হৃদয় সরকার। তার মেধাক্রম ছিল ৩ হাজার ৭৪০। কিন্তু ‘খ’ ইউনিটে মোট আসন ২ হাজার ৩৮৩।

মেধায় সুযোগ না পেলেও কোটায় ভর্তির সুযোগ পাবেন বলে সেসময় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল।

ছোটবেলা থেকেই নিজে নিজে চলাচল করতে অক্ষম হলেও হৃদয়ের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার।  প্রতিবন্ধী কোটায় আবেদন করেছিলেন তিনি। এই কোটায় আসনও ফাঁকা ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধিতে প্রতিবন্ধী কোটায় শুধু দৃষ্টি, শ্রবণ ও বাকপ্রতিবন্ধী হলেই কোটা প্রযোজ্য হবে৷ অন্য কোনো ধরনের প্রতিবন্ধীরা কোটায় ভর্তি হতে পারবেন না।  এজন্য ভর্তি হতে আসলেও হৃদয়কে প্রতিবন্ধী ফরম দেয়া হয়নি।

তখন ভেঙ্গে পড়েছিলেন হৃদয় ও তার মা সীমা সরকার, যিনি হৃদয়কে ছোটবেলা থেকেই কোলে করে স্কুল কলেজে নিয়ে গেছেন। তখন হৃদয় চ্যানেল আই অনলাইনকে বলেছিলেন, আমার প্রতিবন্ধীতার সনদ, পরিচয় পত্র উনাদের দেখিয়েছি। তাও আমার মা বাবাকে ডিন অফিস থেকে তাড়িয়ে দিয়েছে।”

Reneta

এ অবস্থায় ডিনস কমিটির সভায় তাকে ভর্তি হওয়ার সুযোগ দেয়া হয় বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, ওকে ভর্তি করানোর বিষয়ে এখানে সিদ্ধান্ত নেয়া হয়েছে পাশাপাশি আগে তো বাক, শ্রবণ আর দৃষ্টি প্রতিবন্ধীদের ভর্তি করানো হত। কিন্তু এখন থেকে এর সাথে শারীরিক প্রতিবন্ধীদের বিষয়টিও যোগ করা হয়েছে৷কেউ যদি মেধাতালিকায় থাকে এবং কোটায় ভর্তি হওয়ার যোগ্যতা থাকে তাহলে তারা ভর্তির সুযোগ পাবে। আগামীবার থেকে এটা কার্যকর করা হবে।

ভর্তির সুযোগ পাওয়ার খবর এই প্রতিবেদকের কাছে শোনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হৃদয় ও তার মা সীমা সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ছোটবেলা থেকেই হাঁটতে না পারা হৃদয়ের মায়ের কোলে চড়ে ভর্তি পরীক্ষা দিতে আসা ওই দিনের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে হৃদয় সরকার বাংলা অংশে ৯ দশমিক ৩০, ইংরেজি অংশে ১৪ দশমিক ৪০ ও সাধারণ জ্ঞান অংশে ২৮ দশমিক ৯০ নম্বরসহ মোট ১২০ দশমিক ৯০ নম্বর পেয়ে ৩ হাজার ৭৪০তম হন৷ প্রতিবন্ধী কোটায় ভর্তির আবেদন করেছিলেন হৃদয় ৷সমাজসেবা অধিদপ্তর হৃদয় সরকারকে প্রতিবন্ধী হিসেবে তালিকাভুক্ত করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়প্রতিবন্ধী কোটাহৃদয় সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT