চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৮
শিক্ষা
A A
কোটা সংস্কার আন্দোলন

তিন দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ করছেন।

মঙ্গলবার বেলা ১১টায় বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে এখনো চলছে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর উপস্থিত ছিলেন।

এ সময় নুর আন্দোলনকারীদের আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে না পারি, তাহলে এদেশে অন্যায় প্রতিষ্ঠিত হবে। আমার বোনেরা ভাইদের পাশে দাঁড়িয়েছে ৷ এজন্য তাদের ধর্ষণের হুমকি দেয়া হয়েছে ৷ শিক্ষকরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এজন্য তাদেরকে লাঞ্ছনা করা হয়েছে ৷ আপনারা যে যেখানে আছেন সবাই আন্দোলনে চলে আসুন ৷’

এ সময় নুর তিনটি দাবি উত্থাপন করেন৷ দাবিগুলো হলো: ১. গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে৷ ২. দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে৷ ৩. ছাত্রলীগের হামলাকারীদের বিচার করতে হবে।

প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় পাঁচশ’র বেশি আন্দোলনকারী কেন্দ্রীয় লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দিতে দিতে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যান৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT