চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা হবে স্মার্ট নগরী: আতিকুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২০
জনপদ, ঢাকা
A A

রাজধানী ঢাকাকে সুস্থ, সচল, আধুনিক ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

বাসস জানায়, আজ রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা কালে আতিকুল ইসলাম এ ঘোষণা দেন।

ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে আতিকুল ইসলাম জানান, বায়ু দূষণ রোধে চালু করা হবে ইলেক্ট্রিক্যাল বাস। এছাড়া, স্মার্ট বাসস্টপ নির্মাণ, বছরব্যাপী মশা নিধনে আইভিএম পদ্ধতি প্রয়োগ, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা,জলাবদ্ধতা নিরসন, বাইসাইকেল লেনসহ ৩৮টি প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।

আওয়ামী লীগে মনোনীত মেয়র প্রার্থী বলেন, নির্বাচিত হলে মেয়রসহ সব কাউন্সিলরের প্রতি বছর সম্পদের হিসাব নেয়া হবে। তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা হবে। জবাবদিহিতা নিশ্চিত করতে কাউন্সিলর ও মেয়রকে জনতার মুখোমুখি করা হবে।

ইশতেহারে ঘোষিত অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ৪০০ বছরের পুরানো শহর ঢাকা। ১১ বছরের মধ্যে বাংলাদেশ আজ আলোয় উদ্ভাসিত। উন্নয়ন-অগ্রগতির মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলবে বাংলাদেশ।

তিনি বলেন, ঢাকা নগরীর সার্বিক উন্নয়নে আমি কথা দিচ্ছি, আমাকে পুনরায় পূর্ণ মেয়াদে নির্বাচিত করলে ঢাকাবাসীর সার্বিক লক্ষ্য অর্জনে সাধ্যের সর্বোচ্চ শক্তি দিয়ে তা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবো।

Reneta

আতিকুল ইসলাম বলেন, সব উন্নয়ন অগ্রগতির সঙ্গে সমন্বয় ঘটিয়ে ঢাকা শহরের প্রতিটি পাড়া-মহল্লার সমস্যার সমাধান করে আগামী দিনে গড়ে তুলবো সবার প্রিয় ঢাকা, যে ঢাকা আপনাদের সবার প্রাপ্য।

ঢাকা উত্তর নগরবাসীর প্রতি আহবান জানিয়ে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, আমি জানি শত সংকট, শত সীমাবদ্ধতা, নাগরিক যন্ত্রণাসহ নানাবিধ সমস্যা আছে এই ঢাকা উত্তর সিটিতে। এই ঢাকা আপনার, আমার ও সকলের। আমাদের একটু সচেতনতা ও কিঞ্চিৎ সহযোগিতা এই নগরীর প্রাপ্য।

ঢাকা উত্তরে দৃশ্যমান আগামীতে পরিবর্তন আসবেই জানিয়ে তিনি বলেন, আমরা যদি সবাই একটু সচেতন, আন্তরিক ও উদ্যোগী হই, আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত রাখি এবং শহর বিনির্মাণে অংশ নেই,তাহলে অবশ্যই ঢাকা উত্তর সিটির দৃশ্যমান বদলে যাবে।

আতিকুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় স্বপ্নের ঢাকাকে বাস্তব করতে চলুন আমরা সবাই সামনের দিকে এক সাথে এগিয়ে যাই। আমরা সকলে মিলে মিশে সবার ঢাকা- একটি সুস্থ, সচল ও আধুনিক স্বপ্নের ঢাকা গড়ে তুলি। আমি নগরবাসীর সঙ্গে একত্রিত হয়ে আগামী দিনে ঢাকা নগরবাসীর সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। এটাই আমার অঙ্গীকার। ইশতেহারে আতিকুল ইসলাম ‘সচল ঢাকা’ শিরোনামে ১৩টি, ‘আধুনিক ঢাকা’ শিরোনামে ১২টিসহ মোট ৩৮টি অঙ্গীকার ঘোষনা করেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও ব্যবসায়ী নেতা শফিউল্লাহ মহিউদ্দিন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT