ঢাকা-সৌদি যাত্রী পরিবহনে বাধ্যবাধকতা শিথিল

ঢাকা-সৌদি যাত্রী পরিবহনে বাধ্যবাধকতা শিথিলের প্রতিবাদে জনসমাগমে ভিড় ও বিক্ষোভ।. Channel i News – চ্যানেল আই নিউজ
উড়োজাহাজে আসন সংখ্যা বেশি থাকার পরও করোনাভাইরাসের কারণে ঢাকা থেকে সৌদি আরবে যাত্রী পরিবহনে যে বাধ্যবাধকতা ছিল তা ২৪ অক্টোবর পর্যন্ত শিথিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তাতে বলা হয়েছে, এখন সৌদি আরবগামী ফ্লাইটে ইকোনমি ক্লাসের শেষ সারি এবং বিজনেস ক্লাসের ১টি আসন ব্যতিত সকল আসনে যাত্রী পরিবহণ করা যাবে ‘
‘‘আশা করা যাচ্ছে, এতে সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে আসন সংখ্যা বৃদ্ধির কারণে সে দেশে ফেরত যাওয়ার অনুমতি প্রাপ্ত যাত্রীদের পরিবহনে অনিশ্চয়তা অনেকাংশেই দূর হয়েছে।’’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুরাতন টিকিটধারী যাত্রীদের ধারাবাহিকভাবে কোনরকম চার্জ ব্যাতিত আসন বরাদ্দ করছে।
যাত্রী ছাড়া অন্যদের এয়ারলাইন্স অফিসে না যাওয়ার এবং ভিড় না করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহযোগিতা কামনা করেছে।






