ঢাকা সেনানিবাসে এনআইডি বিতরণ কার্যক্রম শুরু

ঢাকা সেনানিবাসে এনআইডি বিতরণ কার্যক্রমের সময় সেনা কর্মকর্তাদের সঙ্গে নারীর সাক্ষাৎ।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার এই কার্যক্রমের উদ্বোধন করেন জিওসি এবং এরিয়া কমান্ডার, লজিস্টিকস্ এরিয়া মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি।
গত ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সেনাবাহিনীতে কর্মরত অফিসার, জেসিও, ওআর, প্রতিরক্ষা খাতে বেতনভূক্ত বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারবর্গের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






