ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে যাত্রা শুরু করলো ই-লাইব্রেরি। অনুষদের ৬ হাজার ৯২ জন শিক্ষার্থী ও ২০৮জন শিক্ষক সরাসরি ই-লাইব্রেরির সুবিধা পাবেন।
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় লাইব্রেরির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক। উপস্থিত ছিলেন রবি’র চীফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।






