চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ নির্মাতার চলচ্চিত্র নিয়ে এশীয় চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০১৬
বিনোদন
A A

৭ জন এশীয় নির্মাতার চলচ্চিত্র নিয়ে আগামী ৩ ও ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে চলবে দু’দিনব্যাপী এশীয় চলচ্চিত্র উৎসব।

উৎসবে এশিয়ার সমসাময়িক ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এই উৎসবের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমসিজে ফিল্ম ক্লাব। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত এবং টিকেট মূল্য মাত্র ২০ টাকা। উৎসবটি চলবে সকাল ১১টা থেকে রাত ৯:৪৫ পর্যন্ত।

৩ অক্টোবর সোমবার সকাল ১১টায় অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সভাপতিত্ব করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মফিজুর রহমান। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন নায়করাজ রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও অভিনেত্রী সারাহ বেগম কবরী, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম ও মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেতা ফেরদৌস। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ক্লাবটির বর্তমান মডারেটর ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে এমসিজে ফিল্ম ক্লাব প্রকাশিত স্যুভেনির ‘এশীয় চলচ্চিত্র পাঠ’-এর মোড়ক উন্মোচন করা হবে।

সোমবার প্রদর্শিত হবে ‘হাউজ অফ ফ্লাইং ড্যাগার্স’ (চীন)-দুপুর ১:৩০, ‘থ্রি আয়রন’ (দক্ষিণ কোরিয়া) বিকাল ৪টা এবং ‘পিকে’ (ভারত) সন্ধ্যা ৬:৩০। আর মঙ্গলবার থাকছে ‘ইন দ্য মুড ফর লাভ’ (হংকং) সকাল ১১টা, ‘আ সেপারেশন’ (ইরান) দুপুর ১:৩০, ‘স্পিরিটেড অ্যাওয়ে’ (জাপান) বিকাল ৪টা এবং ‘রানওয়ে’ (বাংলাদেশ) ৬:৩০ এ। প্রদর্শনী শুরুর পূর্বে টিএসসি থেকে টিকেট সংগ্রহ করা যাবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে বিদেশে চ্যানেল আইয়ের জন্মদিন পালন

পরবর্তী

স্মার্টকার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

স্মার্টকার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বেনাপোল স্থলবন্দরের আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT