চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
১২:০৯ অপরাহ্ণ ০১, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ১ জুলাই। বাঙালির মুক্তচিন্তার বিকাশ, সমাজ পরিবর্তন ও সংগ্রামী চেতনার বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান ঐতিহাসিক।

স্বাধীনতার পর দেশের প্রায় সব ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরের উদযাপনে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে শতবর্ষের শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

বাঙালি জাতিকে নানাভাবে দমিয়ে রাখার চেষ্টা করে ব্রিটিশ শাসকরা। তবে এর মাঝেও যারা শিক্ষার আলোয় আলোকিত হওয়ার স্বপ্ন দেখে, তাদের হাত ধরেই নানা প্রতিকূলতা পেরিয়ে প্রতিষ্ঠা পায় ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছিল মূলত বঙ্গভঙ্গ রদের ফল। ১৯১৩ সালে গঠন করা নাথান কমিশনের ইতিবাচক ফলেই ১৯২১ সালের পয়লা জুলাই প্রতিষ্ঠা পায় ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর থেকে এই ভূ-খণ্ডের সমাজ সংস্কৃতিতে নতুন প্রাণের সঞ্চার হয়।

ভাষা আন্দোলন, ছেষট্টির ৬ দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান আর স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ধাপে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের রয়েছে অগ্রণী ভূমিকা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনায় স্বাধীন বাংলার পতাকা ওড়ানোর সাহসী পদক্ষেপ নিয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ের সাহসী তরুণরা। এছাড়া ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে মূল ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের।

প্রতিষ্ঠার সময় ৩টি ছাত্র হল থাকলেও বর্তমানে শিক্ষার্থীদের হলের সংখ্যা ২০টির মতো। বেড়েছে বিভাগ এবং অনুষদের সংখ্যাও।

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, শতবর্ষের বিশ্ববিদ্যালয় আমরা বিশেষভাবে এই কর্মসূচিটি গ্রহণ করেছি। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ অনুদানে এই কর্মসূচি করতে আমরা সক্ষম হয়েছি। ১৭ এর অধিক বিভিন্ন একাডেমিক ঘরানার গবেষণা প্রকল্প অনুমোদন দিতে সক্ষম হয়েছি।

শতবর্ষের গৌরব ধারণ করে আরও বহুদূর এগিয়ে যাওয়ার আশার কথা জানান বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপাচার্যঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

এক নজরে সেরা ষোলোতে কে কার প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৪, ২০২৬

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT