চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বারে সভাপতি-সম্পাদক বিএনপির, সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপ‌তি-সাধারণ সম্পাদকসহ ১০টি প‌দে বিএন‌পি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা জয়ী হ‌য়ে‌ছে। অন্যদিকে ৮টি সম্পাদকীয় পদসহ ১৩টি প‌দে জয়ী হয়ে‌ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা।

সভাপ‌তি প‌দে নীল প্যানে‌লের অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক প‌দে অ্যাডভোকেট হোসেন আলী খান হাসান জয়ী হ‌য়ে‌ছেন। এছাড়া নিল প্যানেল থে‌কে কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আব্দুল আল মামুন ও অফিস সম্পাদক প‌দে এইচ এম মাসুম বিজয়ী হয়ে‌ছেন। এর বাইরে এই প্যানেল থে‌কে কার্যনির্বাহী সদস্য পদে নির্বা‌চিত হ‌য়েছেন- অ্যাডভোকেট কাজী আফরোজা সুলতানা (ইভা), অ্যাডভোকেট ইয়াছিন মিয়া, অ্যাডভোকেট মো. আব্দুল বাসেত রাখী, অ্যাডভোকেট আজহার উদ্দিন রিপন, অ্যাডভোকেট মো. তানভীর হাসান সোহেল ও অ্যাডভোকেট সাদেকুল ইসলাম ভূইয়া (জাদু)।

অন্যদিকে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেল থে‌কে বিজয়ীরা হ‌লেন সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. আবদুল কাদের, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. ইমাম হোসেন মঞ্জু, সিনিয়র সহ- সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ কে এম হাবিবুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট তাসলিমা আক্তার রীতা, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সুমন ও সমাজ কল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো: খালেদুর রহমান।

এছাড়া পদে এই প্যানেল থে‌কে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বা‌চিত হয়ে‌ছেন-অ্যাডভোকেট এ এইচ এম শফিকুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট মো. সাব্বির হাসান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মো. মেহেদী হাসান মেরিন ও অ্যাডভোকেট মো. রমজান আলী সরদার রানা

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার দুই দিন সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত নির্বচে‌নে ভোট গ্রহণ হয়। ভোট গণনা শে‌ষে শ‌নিবার  ফলাফল ঘোষণা করা হয়। দেশের সবচেয়ে বড় এ আইনজীবী সমিতির নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যাে ছিল ১৮ হাজার ১৫০ জন আইনজীবী। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন ৯ হাজার ২৯৯ জন আইনজীবী।

এবারের নির্বাচনে ২৩টি পদের বিপরীতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র অ্যাডভোকেট মুন্সি ফখরুল ইসলাম।

ট্যাগ: আওয়ামীলীগঢাকা বারনির্বাচনবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমাবেশে পুলিশের বাধার প্রতিবাদে বিক্ষোভের ডাক বিএনপির

পরবর্তী

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৫

পরবর্তী

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৫

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT