চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা প্রিমিয়ার লিগ: তিন রাউন্ডের সূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টি টুর্নামেন্ট শেষে এবার মাঠে গড়াচ্ছে ওয়ানডে লিগ। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দীতাপূর্ণ ও জমজমাট আসরটির প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ করেছে লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

লিস্ট ‘এ’ মর্যাদার ঢাকা লিগে এবারও অংশ নিচ্ছে শীর্ষ ১২টি ক্লাব। শুক্র ও শনিবার হবে প্রথম রাউন্ডের ছয় ম্যাচ। শুক্রবার লিগ শুরুর দিনে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর মুখোমুখি হবে ৮ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টি-টুয়েন্টি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলবে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে আসা উত্তরা স্পোর্টিং ক্লাব। বিকেএসপির তিন নম্বর মাঠে গত আসরের রানার্সআপ লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে বাদ্রার্স ইউনিয়নের বিপক্ষে। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।

প্রতি রাউন্ডের মাঝে রাখা হয়েছে একদিন করে বিরতি। যদি কোনো ম্যাচে বৃষ্টি বা অন্য কোনো কারণে একটি বলও না গড়ায়, তাহলে বিরতির দিন হবে ম্যাচ।

প্রথম তিন রাউন্ডের সূচি

৮ মার্চ: আবাহনী লিমিটেড-বিকেএসপি (মিরপুর)
৮ মার্চ: শেখ জামাল-উত্তরা স্পোর্টিং (ফতুল্লা)
৮ মার্চ: লিজেন্ডস অব রূপগঞ্জ-ব্রাদার্স ইউনিয়ন (বিকেএসপি-৩)

Reneta

৯ মার্চ: প্রাইম দোলেশ্বর-শাইনপুকুর (ফতুল্লা)
৯ মার্চ: খেলাঘর-প্রাইম ব্যাংক (মিরপুর)
৯ মার্চ: গাজী গ্রুপ ক্রিকেটার্স-মোহামেডান স্পোর্টিং (বিকেএসপি-৩)

১১ মার্চ: আবাহনী-উত্তরা (ফতুল্লা)
১১ মার্চ: শেখ জামাল-ব্রাদার্স (মিরপুর)
১১ মার্চ: রূপগঞ্জ-শাইনপুকুর (বিকেএসপি-৩)

১২ মার্চ: প্রাইম দোলেশ্বর-প্রাইম ব্যাংক
১২ মার্চ: খেলাঘর-মোহামেডান (মিরপুর)
১২ মার্চ: গাজী গ্রুপ-বিকেএসপি (ফতুল্লা)

১৪ মার্চ: আবাহনী-ব্রাদার্স (মিরপুর)
১৪ মার্চ: শেখ জামাল-শাইনপুকুর (ফতুল্লাহ)
১৪ মার্চ: রূপগঞ্জ-প্রাইম ব্যাংক (বিকেএসপি-৩)

১৫ মার্চ: প্রাইম দোলেশ্বর-মোহামেডান (মিরপুর)
১৫ মার্চ: খেলাঘর-গাজী গ্রুপ (বিকেএসপি-৩)
১৫ মার্চ: উত্তরা-বিকেএসপি (ফতুল্লা)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৭৬ বছর বয়সী দিলারা জামান এবার ‘ওয়েস্টার্ন গার্ল’

পরবর্তী

সেই কোর্ট ঘুরে দেখে যা বললেন জাহালম

পরবর্তী

সেই কোর্ট ঘুরে দেখে যা বললেন জাহালম

বার্লিন আন্তর্জাতিক পর্যটন মেলায় বাংলাদেশ

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT