বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হলেন।
রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূত দ্রুত পরিচয়পত্র পেশ করবেন। পিটার হাস একজন বাণিজ্য ও অর্থনীতি বিশেষজ্ঞ।
এর আগে, তার আগমনের আগে গত সোমবার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে নতুন এক কোটি ফাইজার টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
পিটার হাস মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাণিজ্যনীতি ও দর-কষাকষির বিষয়ে একজন উপদেষ্টা ছিলেন। এছাড়াও প্যারিসে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টে মার্কিন প্রতিনিধি ছিলেন। তিনি ভারতের মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করেছেন।









