চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা থেকে সাভার-গাজীপুরে যেতে উবারের সেবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ঢাকা থেকে আন্তঃনগর রাইড শেয়ারিং সার্ভিস চালু করেছে উবার। এজন্য উবার অ্যাপে ইতোমধ্যে থাকা মটো, উবার এক্স, উবার প্রিমিয়ার এবং উবার হায়ারের পাশে যুক্ত হতে যাচ্চে ‘উবার ইন্টারসিটি’ অপশন। উবার ইন্টারসিটির মাধ্যমে এখন ঢাকা থেকে গাজীপুর অথবা সাভার থেকে ঘুরে আসতে কার পাওয়া যাবে।

আজ বৃহস্পতিবার থেকে ব্যবহারকারীরা এই সার্ভিস গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে উবার।

এক্ষেত্রে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২ টাকা এবং অপেক্ষমাণ থাকলে চার্জ ধরা হবে প্রতি মিনিটে ৩ টাকা। এজন্য ঢাকা থেকে উবার ইন্টারসিটি অপশন টাচ করে গাড়ি ডাকতে হবে, এরপর যাত্রী চাইলে ১০ ঘণ্টা পর্যন্ত এই গাড়ি সেবা পাবেন।

নতুন এই সেবা প্রসঙ্গে উবার জানায়, ঢাকার আশেপাশে গুরুত্বপূর্ণ কোনো কাজে যাওয়ার জন্য যারা সহজ এবং আরামদায়ক উপায় খুঁজছিলেন তাদের জন্য এই আন্তঃনগর সার্ভিসটি চালু করা হয়েছে। রাইডাররা উবার ইন্টারসিটি ব্যবহার করে যেতে পারেন ব্যবসায়িক কাজ করতে অথবা শহরের বাইরে অবস্থিত ফ্যাক্টরি ভিজিটে কিংবা বন্ধুরা মিলে ঘুরে আসতে পারেন গ্রামের বাড়ি থেকে।

যেভাবে কাজ করে উবার ইন্টারসিটি
ক) উবার অ্যাপ খুলে আপনার পছন্দমতো গন্তব্যস্থল (সাভার অথবা গাজীপুর) সেট করুন।
খ) অ্যাপে ভেসে উঠবে উবার ইন্টারসিটি অপশন
গ) বুকিং কনফার্ম করলেই উবারের গাড়ি চলে আসবে
ঘ) অ্যাপ আপনাকে যাত্রার সম্ভাব্য ভাড়া জানাবে। মূল ভাড়া নির্ধারিত হবে ট্রিপের ভ্রমণ দূরত্ব ও সময় অনুযায়ী।
ঙ) ওয়ান ওয়ে ট্রিপের ক্ষেত্রে যদি ট্রিপটি ঢাকার সার্ভিস এরিয়ার বাইরে শেষ হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে ফিরতি ভাড়া যোগ হয়ে যাবে। ফিরতি ভাড়া সাভার অথবা গাজীপুরে ভ্রমণকৃত দূরত্ব অনুযায়ী নির্ধারণ করা হবে।
চ) রাউন্ড ট্রিপের ক্ষেত্রে পুরো ট্রিপের দূরত্ব এবং অতিবাহিত সময় অনুযায়ী ভাড়া নির্ধারিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবারউবার ইন্টারসিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT