ঢাকা থেকে টাঙ্গাইল মহাসড়ক হয়ে ঈদযাত্রায় যানজট কমাতে তিনটি নির্মাণাধীন ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। গত দুবছর করোনার কারণে ঈদে খুব বেশি বাড়ি যাননি। এবার করোনার প্রকোপ কম থাকায় অনেক মানুষ বাড়ি যাওয়ার সময় যাতে ভোগান্তিতে না পড়েন সেজন্য নির্মাণ কাজ কিছুটা বাকী থাকতেই ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে বলে জানান, প্রকল্প কর্মকর্তারা।






